খেলবো মোরা,গড়বো দেশ, বিশ্বজয়ে বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ২দিনব্যাপি জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে।
রবিবার ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন বাউতলা মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজনে এবং জেলা শিক্ষা অফিস এর সহযোগিতায় জেলা পর্যায়ে ২দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন ।জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান । এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান, জেলার ৮টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , একাডেমিক সুপারভাইজার গণ, নতুন কুঁড়ি জেলার বিভিন্ন খেলাধূলার আহবায়ক এবংং সদস্যবৃন্দ,ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ এবং শারীরিক শিক্ষা শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে বালক হ্যান্ডবল খেলায় কালেক্টর স্কুল এন্ড কলেজ এবং বালিকা হ্যান্ডবল খেলায় শেরেবাংলা বালিকা মাদ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
####









