• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 13, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 13, 2026
in দুমকি, পটুয়াখালী, বিশ্ববিদ্যালয়
0
পবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি

ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো : আবুল বাশার এর সভাপতিত্বে  ও অফিস অব দা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৩ সেপ্টেম্বরে সকাল ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে   প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একবিংশ শতাব্দীর  চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিওিক সমাজ গঠন  এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চ শিক্ষা ও উন্নত গবেষণা যে কোন দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। পবিপ্রবি’র শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য এ সেমিনারের আয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমান  বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি  এবং পরিবেশগত গবেষণার অন্যতম  শীর্ষ দেশ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশের তরুণদের মেধাকে শানিত এবং বৈশ্বিক মানের করার জন্য বিভিন্ন বহুমুখী কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক ল্যাবরেটরি স্হাপন এর অন্যতম উদাহরণ। সরকার বিশ্বাস  করে যে, তরুণদের সুপ্ত মেধার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, মেধা কেবল দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সাথে এর সমন্বয় ঘটাতে হবে। যুক্তরাষ্ট্র উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের অন্যতম  সেরা গন্তব্য। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত গবেষণা তহবিলের জন্য সুপরিচিত।
অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর সোহেল ইকবাল শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও গবেষণা বিষয়ে  উপস্থাপনা করেন এবং কোন প্রতারনামূলক এজেন্সী এড়িয়ে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আবেদন করার পরামর্শ দেন। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উল্লেখ্য, বিশ্বপরিমণ্ডলে পবিপ্রবি শিক্ষার্থীদের সুযোগ অবারিত করার লক্ষ্যে বর্তমান উপাচার্য পবিপ্রবিতে যোগদানের পর ৩ মাসে জার্মানি, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রে শিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ৩টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

September 13, 2026
3
গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি
গলাচিপা

গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি

September 13, 2026
5
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক
Uncategorized

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

September 13, 2026
3
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
পটুয়াখালী

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

September 13, 2026
1
গলাচিপায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা
গলাচিপা

গলাচিপায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা

September 13, 2026
3
দুমকিতে মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান
দুমকি

দুমকিতে মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান

September 13, 2026
17
Next Post
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In