বরগুনার আমতলীতে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে একই সঙ্গে ৭ম শ্রেণির সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নড়েচড়ে বসে বরগুনা জেলা ও আমতলী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ওই বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল ইসলাম।
পৌরসভা থেকে নিবন্ধন না নিয়ে বিদ্যালয় পরিচালনার অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ।









