• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসকের নিয়োগ পুনর্বিবেচনার দাবি

পঞ্চগড় প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 9, 2026
in পঞ্চগড়
0
পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসকের নিয়োগ পুনর্বিবেচনার দাবি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সাবেক জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের মৃত্যুর মাত্র সাত দিনের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান। নবনিযুক্ত প্রশাসক এম. এ মজিদের বিরুদ্ধে অতীতে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে নিয়োগটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রোকনুজ্জামান জাপান দাবি করেন, এম. এ মজিদ সাবেক স্পিকারের এপিএস থাকাকালে দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে বিতর্কিত ছিলেন। সংসদীয় কর্মকাণ্ডে অনিয়ম, ঘাস কাটার টেন্ডার ও কার্পেট চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন

পঞ্চগড়ে ৮ মাস পেরিয়েও মেলেনি হিন্দুধর্ম শিক্ষা বই, সহপাঠীর বই ও ফটোকপি দিয়ে চলছে পড়াশোনা

শরতের সকালেই কুয়াশার চাদর, পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

তবে এসব অভিযোগের সমর্থনে পোস্টে কোনো নথি, তদন্ত প্রতিবেদন বা সংশ্লিষ্ট মামলার তথ্য উল্লেখ করেননি রোকনুজ্জামান জাপান।

পোস্টে তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে পঞ্চগড়ের সাধারণ মানুষের অধিকার ও দাবি আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এম. এ মজিদকে সক্রিয়ভাবে রাজপথে দেখা যায়নি। সাধারণ মানুষের কল্যাণেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকার দৃশ্যমান কোনো ইতিহাস নেই বলে মন্তব্য করেন তিনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সাবেক জেলা পরিষদ প্রশাসকের মৃত্যুর সাত দিনের মধ্যে নতুন প্রশাসক নিয়োগের বিষয়টি উল্লেখ করে রোকনুজ্জামান জাপান প্রশ্ন তোলেন, ‘এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কেন এত তড়িঘড়ি করে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো?’

তিনি নিয়োগের কারণ, প্রক্রিয়া এবং এম. এ মজিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা জনগণের সামনে পরিষ্কার করার দাবি জানান।

একই সঙ্গে নিয়োগটি পুনর্বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান জেলা ছাত্রদলের এই নেতা। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এমন কাউকে দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্রশাসক তৌহিদুল ইসলাম। তাঁর মৃত্যুর পর জেলা পরিষদের প্রশাসকের পদটি শূন্য হয়। পরে ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার শাখা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ মজিদকে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

আরও পড়ুন

পঞ্চগড়ে ৮ মাস পেরিয়েও মেলেনি হিন্দুধর্ম শিক্ষা বই, সহপাঠীর বই ও ফটোকপি দিয়ে চলছে পড়াশোনা
পঞ্চগড়

পঞ্চগড়ে ৮ মাস পেরিয়েও মেলেনি হিন্দুধর্ম শিক্ষা বই, সহপাঠীর বই ও ফটোকপি দিয়ে চলছে পড়াশোনা

September 8, 2026
5
শরতের সকালেই কুয়াশার চাদর, পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা
পঞ্চগড়

শরতের সকালেই কুয়াশার চাদর, পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

September 8, 2026
6
তেল-বিদ্যুৎ-সারের সংকট দেখিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা’—পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

তেল-বিদ্যুৎ-সারের সংকট দেখিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা’—পানিসম্পদ প্রতিমন্ত্রী

September 6, 2026
5
দেবীগঞ্জে নিয়ম মানছেন না মাংস ব্যবসায়ীরা, স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জবাই
দেবীগঞ্জ

দেবীগঞ্জে নিয়ম মানছেন না মাংস ব্যবসায়ীরা, স্বাস্থ্য সনদ ছাড়াই পশু জবাই

September 3, 2026
4
পঞ্চগড়ে পা হারিয়েও থেমে নেই জীবন, রাজুসহ দুইজনের পাশে প্রতিবন্ধী সেবা কেন্দ্র
পঞ্চগড়

পঞ্চগড়ে পা হারিয়েও থেমে নেই জীবন, রাজুসহ দুইজনের পাশে প্রতিবন্ধী সেবা কেন্দ্র

September 1, 2026
2
পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়ম, সরকারি টোল ৫৫০, নেওয়া হচ্ছে ৭০০ টাকা
দেবীগঞ্জ

পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়ম, সরকারি টোল ৫৫০, নেওয়া হচ্ছে ৭০০ টাকা

August 30, 2026
5
Next Post
মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In