• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, October 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

বালাইনাশক স্প্রের পর নষ্ট করলাখেত: ক্ষতিপূরণ চান দিশেহারা কৃষক

পঞ্চগড় প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 23, 2026
in পঞ্চগড়
0
বালাইনাশক স্প্রের পর নষ্ট করলাখেত: ক্ষতিপূরণ চান দিশেহারা কৃষক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের আটোয়ারীতে বালাইনাশক স্প্রে করার পর তিন বিঘা জমির করলাখেত নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ করেছেন কৃষক ইসলাম উদ্দিন। এতে দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি করে সংশ্লিষ্ট কোম্পানি ও বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

 

আরো পড়ুন

আটোয়ারীতে লাউ চাষে ধস: লোকসানের বোঝা মাথায় বাগান কাটছেন কৃষক

দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর

ইসলাম উদ্দিন আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, আটোয়ারী উপজেলা সদরের ফকিরগঞ্জ বাজারের কীটনাশক বিক্রেতা আনিছুর রহমানের দোকান থেকে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের ‘এম পেড’ নামের একটি জৈব বালাইনাশক কেনেন তিনি। এক হাজার মিলিলিটারের বোতলটির দাম নেওয়া হয় ১ হাজার ১০০ টাকা।

 

গত ১৮ অক্টোবর জমিতে বালাইনাশকটি স্প্রে করার পরদিন থেকেই গাছ বিবর্ণ হতে শুরু করে। পরে গাছের ডগা মরে যায় এবং করলা ঝরে পড়তে থাকে। এতে পুরো করলাখেতের ব্যাপক ক্ষতি হয় বলে দাবি করেন কৃষক।

 

কৃষক ইসলাম উদ্দিন বলেন, ধারদেনা করে প্রায় তিন বিঘা জমিতে করলার চাষ করেছিলেন তিনি। বাগানে ভালো ফলনও হয়েছিল। ইতিমধ্যে দুই দফা করলা বিক্রিও করেছেন। কিন্তু বালাইনাশকটি স্প্রে করার পর বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁর দাবি, চাষাবাদে প্রায় দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন এই লোকসান কীভাবে সামাল দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

 

স্থানীয় কৃষক ফারুক হোসেন বলেন, এলাকায় ইসলাম উদ্দিনের করলাখেতেই সবচেয়ে ভালো ফলন হয়েছিল। অথচ বালাইনাশক স্প্রে করার পর বাগানটি নষ্ট হয়ে গেছে। এ ক্ষতির দায় কে নেবে, সেই প্রশ্ন তুলে তিনি এ ধরনের বালাইনাশকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

আরেক কৃষক আব্দুল কুদ্দুস বলেন, ইদানীং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা কৃষকদের নানা কথা বুঝিয়ে নিজেদের পণ্য কিনতে উৎসাহিত করেন। কিন্তু এসব পণ্য ব্যবহারে ক্ষতি হলে অনেক সময় তাঁদের আর খোঁজ পাওয়া যায় না বলে অভিযোগ করেন তিনি।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন কীটনাশক বিক্রেতা আনিছুর রহমান লেবু। তিনি বলেন, একই বালাইনাশক আরও অনেক কৃষক ব্যবহার করেছেন। তাঁদের কোনো ক্ষতি হয়নি। তাঁর দাবি, ইসলাম উদ্দিন হয়তো সঠিক নিয়মে বালাইনাশকটি স্প্রে করতে পারেননি।

 

পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের আটোয়ারী উপজেলার সহকারী বিপণন কর্মকর্তা সবুজ আলী বলেন, ওই কৃষকের খেতে এমনটি কেন হয়েছে, তা বুঝতে পারছেন না। তাঁর ধারণা, কৃষকটি বালাইনাশকটির সঙ্গে অন্য কোনো ওষুধ মিশিয়ে স্প্রে করে থাকতে পারেন।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে বক্তব্য জানতে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

 

আরও পড়ুন

আটোয়ারীতে লাউ চাষে ধস: লোকসানের বোঝা মাথায় বাগান কাটছেন কৃষক
পঞ্চগড়

আটোয়ারীতে লাউ চাষে ধস: লোকসানের বোঝা মাথায় বাগান কাটছেন কৃষক

October 23, 2026
1
দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর
দেবীগঞ্জ

দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর

October 20, 2026
2
দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, যাত্রী চলাচল স্বাভাবিক
পঞ্চগড়

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর, যাত্রী চলাচল স্বাভাবিক

October 17, 2026
5
দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ ইউএনওর
পঞ্চগড়

দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ ইউএনওর

October 15, 2026
3
২১ হাজার টাকা বাড়িভাতা, তবুও কলেজে রাত কাটান অধ্যক্ষ
পঞ্চগড়

২১ হাজার টাকা বাড়িভাতা, তবুও কলেজে রাত কাটান অধ্যক্ষ

October 14, 2026
7
মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 10, 2026
4
Next Post
কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ: এতিমখানায় দান

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ: এতিমখানায় দান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In