• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, October 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পঞ্চগড়

২১ হাজার টাকা বাড়িভাতা, তবুও কলেজে রাত কাটান অধ্যক্ষ

পঞ্চগড় প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 14, 2026
in পঞ্চগড়
0
২১ হাজার টাকা বাড়িভাতা, তবুও কলেজে রাত কাটান অধ্যক্ষ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশাসনিক ভবনের একটি কক্ষে নিয়মিত রাত কাটাচ্ছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামাল। অথচ বাড়িভাড়া ভাতা হিসেবে প্রতি মাসে ২১ হাজার ২৬৯ টাকা পান তিনি। গত ২১ মে দায়িত্ব নেওয়ার পর থেকে ওই কক্ষে থাকছেন বলে নিজেই স্বীকার করেছেন অধ্যক্ষ। তাঁর দাবি, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধে তিনি সেখানে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে প্রশাসনিক ভবনের চতুর্থ তলার ৪০৭ নম্বর কক্ষে তাঁর থাকার বিষয়টি জানা যায়। কক্ষটির বাইরে নেমপ্লেটে লেখা রয়েছে ‘স্কাউট রুম/রোভার ডেন’। ভেতরে একটি চৌকি, টেবিল, কেবিনেট ও কিছু পোশাক দেখা যায়।

আরো পড়ুন

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন, জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব প্রতিমন্ত্রীর

প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক গেটম্যান মাহমুদুল রশিদ মামুন মূল ফটকের তালা খুলে দিলে অনুসন্ধানী দল ভেতরে প্রবেশ করে। পরে তাঁকে সঙ্গে নিয়ে ৪০৭ নম্বর কক্ষের সামনে গেলে দরজায় কড়া নাড়ার পর বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ সময় অধ্যক্ষ স্বীকার করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ওই কক্ষে নিয়মিত রাত কাটাচ্ছেন। তবে এভাবে থাকার বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম বা অনুমতি রয়েছে কি না, জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি।

অধ্যক্ষের দাবি, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধে তিনি সেখানে অবস্থান করছেন। তবে প্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে প্রবেশের পর ডান পাশের ভবনেই নৈশপ্রহরীর থাকার ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার দায়িত্বে নৈশপ্রহরী থাকার পরও প্রশাসনিক ভবনের একটি কক্ষে অধ্যক্ষের নিয়মিত রাত্রিযাপন নিয়ে প্রশ্ন উঠেছে।

দেবীগঞ্জ ও বানিয়াচং হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল হবিগঞ্জের বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদানের পর তাঁকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সংযুক্তি দেওয়া হয়।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ষষ্ঠ গ্রেডে পদায়নপ্রাপ্ত মোস্তফা কামালের বর্তমান মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা। এর ৩৫ শতাংশ হিসাবে প্রতি মাসে তাঁর বাড়িভাড়া ভাতা ২১ হাজার ২৬৯ টাকা। সে হিসাবে বছরে এ খাতে তিনি পান ২ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা।

সরকারি চাকরিজীবীদের বাসাভাড়া বাবদ ব্যয় নির্বাহের জন্য বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এই ভাতা পাওয়ার পরও অধ্যক্ষের নিয়মিত প্রশাসনিক ভবনে রাত কাটানোর বিষয়টি আলোচনায় এসেছে। ব্যক্তিগতভাবে বাড়িভাড়া বাবদ ব্যয় সাশ্রয়ের জন্যই তিনি সেখানে থাকছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্যে এমন কোনো কারণের উল্লেখ পাওয়া যায়নি।

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। ওনার সঙ্গে কথা হয়েছে। উনি দ্রুতই বাইরে বাসা ভাড়া নেবেন বলে জানিয়েছেন।”

আরও পড়ুন

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

মাহফিলের নামে সরকারবিরোধী ষড়যন্ত্র বরদাশত করা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 10, 2026
4
দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন, জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব প্রতিমন্ত্রীর
পঞ্চগড়

দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন, জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব প্রতিমন্ত্রীর

October 9, 2026
1
পঞ্চগড়ে কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড়

পঞ্চগড়ে কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 9, 2026
4
পঞ্চগড়ে শ্রেণিকক্ষে টেবিলে মাথা রেখে ঘুম, শোকজ হলেন শিক্ষিকা
পঞ্চগড়

পঞ্চগড়ে শ্রেণিকক্ষে টেবিলে মাথা রেখে ঘুম, শোকজ হলেন শিক্ষিকা

October 8, 2026
2
স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া
পঞ্চগড়

স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া

October 8, 2026
3
দেবীগঞ্জে স্কুলের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে
দেবীগঞ্জ

দেবীগঞ্জে স্কুলের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

October 5, 2026
5
Next Post
কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অভিযান: ২৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

কাউখালীতে মা ইলিশ রক্ষায় কঁচা নদীতে অভিযান: ২৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In