বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার পটুয়াখালী জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাকসুদ আহমেদ বায়জিদ পান্নার নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে মিছিলে যোগদান করেন।









