বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্জ আলতাফ হোসেন চৌধুরী, এমপি।
পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মাকসুদ আহমেদ বায়জিদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি দলের আদর্শ ও পথচলা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরবর্তীতে দলের সমৃদ্ধি ও দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।









