• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু, অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 23, 2026
in পটুয়াখালী
0
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু, অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দুমকী উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, মুসল্লি ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত ১৭ আগস্ট ফজরের নামাজের সময় সেজদারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরো পড়ুন

জেলেদের সঙ্গে ট্রলারে বসে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনশেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের দিকেই আসে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

জানা যায়, হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ প্রায় দেড় বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন।

সামান্য উপার্জনে স্ত্রী, আড়াই বছর বয়সী ছেলে, ছয় মাস বয়সী মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে কষ্টে সংসার চালাতেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর আহ্বানে রোববার (২৩ আগস্ট) মরহুমের পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা হিসেবে পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের পরিবারের জন্য পাওয়া আর্থিক সহায়তা স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মরহুমের স্ত্রীকে বিধবা ভাতার আওতায় আনা, সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং পরিবারের বসতঘর মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও ইউএনওকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, প্রশাসনের এই সহযোগিতায় স্বজন হারানো অসহায় পরিবারটি সাময়িক হলেও আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে।

আরও পড়ুন

জেলেদের সঙ্গে ট্রলারে বসে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
কলাপাড়া

জেলেদের সঙ্গে ট্রলারে বসে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

August 23, 2026
7
দিনশেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের দিকেই আসে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
কলাপাড়া

দিনশেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের দিকেই আসে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

August 23, 2026
7
কক্সবাজার-কুয়াকাটা নৌপথে আসছে বড় বড় ইয়াবার চালান, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে
কলাপাড়া

কক্সবাজার-কুয়াকাটা নৌপথে আসছে বড় বড় ইয়াবার চালান, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

August 23, 2026
17
দশমিনার খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় জেলে আটক
দশমিনা

দশমিনার খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় জেলে আটক

August 23, 2026
10
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ টি কনসালটেন্টসহ ১৩০ টি পদ খালি, চিকিৎসাসেবা ব্যহত
পটুয়াখালী

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ টি কনসালটেন্টসহ ১৩০ টি পদ খালি, চিকিৎসাসেবা ব্যহত

August 23, 2026
34
গলাচিপায় ইউপি কমপ্লেক্স থাকলেও ২০ বছরেও বসেননি চেয়ারম্যান-মেম্বাররা
গলাচিপা

গলাচিপায় ইউপি কমপ্লেক্স থাকলেও ২০ বছরেও বসেননি চেয়ারম্যান-মেম্বাররা

August 22, 2026
17
Next Post
৯ বিয়ের অভিযোগে তোলপাড়, এবার ‘মুবাহালা’র চ্যালেঞ্জ ইসলামি বক্তা মিছবাহর

৯ বিয়ের অভিযোগে তোলপাড়, এবার ‘মুবাহালা’র চ্যালেঞ্জ ইসলামি বক্তা মিছবাহর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In