• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় খাস জমির বন্দোবস্তে ‘জালিয়াতির’ অভিযোগ, বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন

গলাচিপা প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 13, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
গলাচিপায় খাস জমির বন্দোবস্তে ‘জালিয়াতির’ অভিযোগ, বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালীর চর মৌজায় সরকারি খাস জমির বন্দোবস্ত ও খতিয়ান সৃষ্টিতে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বন্দোবস্ত কেস ও খতিয়ান বাতিলের দাবি জানিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন গণেশ চন্দ্র শীল (৬৫)।

জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা আবেদনের স্মারক নম্বর ৫.১০.৭৮০০.০০০.০০৯.১৩.০০০২.২৬.৭৯, তারিখ ৭ জুলাই ২০২৬।

আরো পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

আবেদন সূত্রে জানা যায়, কালীর চর মৌজার এসএ খতিয়ানভুক্ত জমির একটি অংশ ১৯৮৫ সালে বৈধ সাব-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন গণেশ চন্দ্র শীল। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। জমিতে তার বসতবাড়ি, পুকুর, বাগান, মন্দির ও পারিবারিক সমাধিস্থল রয়েছে। পাশাপাশি অবশিষ্ট জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি।

গণেশ চন্দ্র শীলের অভিযোগ, বন্দোবস্ত কেস নং-২২২ (গলা/২০০৬-২০০৭)-এর মাধ্যমে আনোয়ার হোসেন ও তার স্ত্রী হনুফা বেগমের নামে ১২ নম্বর রেজিস্টার অনুযায়ী ১, ৩৬০, ৩৬১ ও ২১৪ নম্বর দাগ থেকে এক একর জমি অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়। তবে জেলা প্রশাসকের অনুমোদনের নথিতে ১, ৩৬০, ৩৬১ ও ২৩৪ নম্বর দাগ থেকে এক একর জমির তথ্য রয়েছে।

অন্যদিকে একই বন্দোবস্ত কেসের কবুলিয়াত ও ২১২ নম্বর খতিয়ানে ১, ৩৬০, ৩৬১ ও ২৭৪ নম্বর দাগ থেকে দেড় একর জমির উল্লেখ রয়েছে। সরকারি বিভিন্ন নথিতে দাগ নম্বর ও জমির পরিমাণে এমন অসঙ্গতিকে জালিয়াতির আলামত বলে দাবি করেছেন আবেদনকারী।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আবেদনে আরও বলা হয়, বিতর্কিত জমির একটি অংশ প্রবাহমান খাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে কৃষিকাজের প্রয়োজনে ওই খাল ব্যবহার করছেন। তবে বন্দোবস্তের ভিত্তিতে গলাচিপা সাব-রেজিস্ট্রি অফিসে ৪৪১৩/২০২৩ নম্বর দলিলের মাধ্যমে ২ মে ২০২৩ তারিখে আনোয়ার হোসেন ও হনুফা বেগম জমি বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

গণেশ চন্দ্র শীলের দাবি, জমির ক্রেতারা বর্তমানে প্রবাহমান খালের জায়গা দখলের পাশাপাশি তার বসতবাড়ির জমিও দখলের চেষ্টা করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও আবেদনে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, “আমি ভূমিহীন হিসেবে বন্দোবস্ত নিয়েছি। সরকারি জমি বিক্রি করা যাবে না, সেটাও আমি জানি। কিন্তু পেটের দায়ে সরকারি জমি বিক্রি করে দিয়েছি।”

এ অবস্থায় অভিযোগটি তদন্ত করে সরকারি নথিতে থাকা অসঙ্গতি ও কথিত জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট বন্দোবস্ত কেস ও খতিয়ান বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণেশ চন্দ্র শীল।

আরও পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

October 5, 2026
4
ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা
পটুয়াখালী

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

October 5, 2026
6
মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালী

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

October 5, 2026
4
দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা

দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু

October 5, 2026
21
বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের
দশমিনা

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের

October 5, 2026
6
বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১
পটুয়াখালী

বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

October 5, 2026
4
Next Post
প্রবাসী মায়ের ত্যাগে তিন সন্তানের সাফল্য, দূর দেশে থেকেও গর্বিত মা

প্রবাসী মায়ের ত্যাগে তিন সন্তানের সাফল্য, দূর দেশে থেকেও গর্বিত মা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In