• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

বঙ্গোপসাগরে জেলের জালে ২২ কেজির ধাতিনা ভোল মাছ, দাম উঠল সাড়ে ৩ লাখ টাকা

সোহরাব হোসেন রতন, বাগেরহাট

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 13, 2026
in বাগেরহাট
0
বঙ্গোপসাগরে জেলের জালে ২২ কেজির ধাতিনা ভোল মাছ, দাম উঠল সাড়ে ৩ লাখ টাকা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ বাগেরহাটে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১৩ হাজার ৮৮৭ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের কেবি বাজারে মিরাজ হাওলাদারের আড়তে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী হারুন মীর।

আরো পড়ুন

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান

আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

দুই দিন আগে, গত ১১ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ফিশিং ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

বিরল এই মাছটি দেখতে বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের কেবি বাজারে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। মাছটির আকার ও দাম নিয়ে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন জানান, বঙ্গোপসাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ তেমন ধরা পড়ছে না। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠায় ফিরে আসার আগে রাতে সাগরে জাল ফেলি। মঙ্গলবার ভোররাতে জাল তোলার সময় ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটি পাই। এত বড় ও দামি মাছ পেয়ে আমি খুবই খুশি। বৃহস্পতিবার সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের কেবি বাজারে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।

বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটির ক্রেতা মৎস্য ব্যবসায়ী হারুন মীর জানান, এই বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছটির মণ ৬ লাখ টাকার বেশি। সেই হিসাবে ২২ কেজি ওজনের মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এখন বরফ দিয়ে মাছটি বড় মোকামে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করছি, মাছটি বিক্রি করে ৫০ হাজার টাকা লাভ করতে পারব।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছের পটকার আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই পটকা উচ্চমূল্যে বিক্রি হয়। ধাতিনা ভোল মাছের পটকা ওষুধ প্রস্তুত, চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা ও প্রসাধনী তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

অনেক বছর পর বাগেরহাটের জেলের জালে সাগরে বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল ধরা পড়ল। বড় আকারের এমন মাছ ধরা পড়লে তা জেলে ও ব্যবসায়ীদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। দীর্ঘদিন পর এমন বড় মাছ পাওয়ায় আমরাও সবাই খুবই আনন্দিত।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এত বড় ধাতিনা ভোল মাছ আগে কখনো সরাসরি দেখিনি। মাছটির দামও যে এত বেশি, সেটাও জানা ছিল না। খবর পেয়ে কৌতূহল নিয়ে দেখতে এসেছি। মাছটি একনজর দেখতে এখানে অনেক মানুষ ভিড় করেছেন।

আরেক দর্শনার্থী সাইফুল ইসলাম জানান, বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ, আবার দাম সাড়ে তিন লাখ টাকারও বেশি—সত্যিই অবাক করার মতো ঘটনা। এমন বিরল মাছ সাধারণত চোখে দেখা যায় না। তাই খবর পেয়ে মাছটি দেখতে এসেছি।

আরও পড়ুন

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান
বাগেরহাট

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান

October 5, 2026
2
আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
বাগেরহাট

আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

October 4, 2026
3
মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মোংলা

মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

October 3, 2026
30
জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব
মোংলা

জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব

October 3, 2026
6
বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত
বাগেরহাট

বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত

October 1, 2026
3
বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট

বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই

September 29, 2026
4
Next Post
শত বছরের ঐতিহ্যবাহী স্থাপনা এখন ধ্বংসস্তূপ, সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ

শত বছরের ঐতিহ্যবাহী স্থাপনা এখন ধ্বংসস্তূপ, সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In