পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কথিত নৈরাজ্য এবং জামায়াতের কথিত গুপ্ত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আঙ্গারিয়া ইউনিয়ন ছাত্রদল।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় আঙ্গারিয়া বাজারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আঙ্গারিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা খাইরুল ইসলাম ও নজরুল ইসলাম কবির।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার। এছাড়া বক্তব্য দেন সদস্য সচিব সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম মঞ্জু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম অভি এবং আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা হিমুসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং জামায়াত-শিবিরের “গুপ্ত বাহিনী” যাতে কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আঙ্গারিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।








