• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 15, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব কালাইয়া, কচুয়া, নিমদি, চরঈশান ও চর রায়সাহেব এলাকায় নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 31, 2026
in Uncategorized, পটুয়াখালী, বাউফল
0
ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব কালাইয়া, কচুয়া, নিমদি, চরঈশান ও চর রায়সাহেব এলাকায় নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কালাইয়া, কচুয়া, নিমদি, চরঈশান ও চর রায়সাহেব এলাকার নদ-নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উদ্বিগ্ন হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে একাধিক ড্রেজার ব্যবহার করে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দিন-রাত অব্যাহতভাবে পরিচালিত এই বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি তীব্র নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙনের লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আরো পড়ুন

গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

দুমকিতে তরুণীকে উত্ত্যক্ত ও গভীর রাতে অনুপ্রবেশ ৬ বারের ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেক আটক

এলাকাবাসীর ভাষ্যমতে, কালাইয়া, কচুয়া, নিমদি, চরঈশান ও চর রায়সাহেব এলাকার বিস্তীর্ণ কৃষিজমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে এসব এলাকার বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন চললেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে জনমনে নানা প্রশ্নের জন্ম হয়েছে। পরিবেশবাদীরাও মনে করছেন, এভাবে নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে এবং জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে তদন্তপূর্বক অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন। তারা নদী ও পরিবেশ রক্ষায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর বক্তব্য, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে ভয়াবহ নদীভাঙন, পরিবেশ বিপর্যয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জোরালো হয়ে উঠেছে।

মাননীয় এমপি মহোদয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট  ও যথাযথ  কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন

গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।
গলাচিপা

গলাচিপায় ৫৩ পিচ ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার।

September 15, 2026
6
দুমকিতে তরুণীকে উত্ত্যক্ত ও গভীর রাতে অনুপ্রবেশ ৬ বারের ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেক আটক
দুমকি

দুমকিতে তরুণীকে উত্ত্যক্ত ও গভীর রাতে অনুপ্রবেশ ৬ বারের ইউপি সদস্য ও বিএনপি নেতা বারেক আটক

September 15, 2026
10
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, মালিকের আহাজারি
পটুয়াখালী

বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, মালিকের আহাজারি

September 14, 2026
6
পটুয়াখালী পৌরসভার উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিতে ৪৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
পটুয়াখালী সদর

পটুয়াখালী পৌরসভার উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিতে ৪৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব

September 14, 2026
8
গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়
গলাচিপা

গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়

September 14, 2026
6
পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

September 14, 2026
12
Next Post
শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল; কুয়াকাটায় বিদ্যালয় কর্মচারী চাকরি থেকে বরখাস্ত

শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল; কুয়াকাটায় বিদ্যালয় কর্মচারী চাকরি থেকে বরখাস্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In