• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 14, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
গলাচিপায় বুড়াগৌরাঙ্গ নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ১৮৩ নম্বর পশ্চিম চরকাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীভাঙনে বিলীন হওয়ার হুমকিতে রয়েছে। বিদ্যালয় ভবন থেকে মাত্র ১৫০ ফুট দূরে এসে ঠেকেছে বুড়াগৌরাঙ্গ নদী। ভাঙন অব্যাহত থাকলে যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে বিদ্যালয়টি। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম চরকাজল বেড়িবাঁধ-সংলগ্ন এলাকায় স্থানীয় আহম্মেদ আবু জাফরের দান করা ৪০ শতাংশ জমিতে তাঁর উদ্যোগেই ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথম দান করা জমি নদীগর্ভে বিলীন হলে তিনি আবারও জমি দান করেন। রেজিস্ট্রেশনভুক্ত পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে দুই শিফটে বিদ্যালয়টির কার্যক্রম চলছে। প্রাক-প্রাথমিকসহ ছয়টি শ্রেণিতে পড়ছে ১০৫ জন শিক্ষার্থী।

আরো পড়ুন

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

স্থানীয় বাসিন্দারা জানান, বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙনে পশ্চিম চরকাজল মৌজা পুরোপুরি এবং বড় চরকাজল মৌজার একাংশ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কবলে পড়ে একটি মাদ্রাসা, চারটি মসজিদ ও একটি কমিউনিটি বিদ্যালয়ের ভবনসহ শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি নদীতে চলে গেছে।

ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নিলে বিদ্যালয় ভবনটিও রক্ষা করা সম্ভব হবে না। পাশাপাশি ঝুঁকিতে থাকা মসজিদ, মাদ্রাসা ও বসতবাড়িও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিভাবক আল-আমিন গাজী জানান, ‘আমার সন্তান প্রতিদিন এই স্কুলে যায়। কিন্তু যখন দেখি নদী স্কুলের কাছাকাছি, তখন ভয়ে বুক কেঁপে ওঠে। এই স্কুল হারালে আমার সন্তানের মতো শত শিশু কোথায় পড়বে? আমরা গরিব মানুষ, দূরে গিয়ে পড়ানোর সামর্থ্য নেই। এই স্কুলটাই ওদের একমাত্র ভরসা। সরকার যদি এখনই ভাঙন ঠেকানোর ব্যবস্থা না করে, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা বেগম বলেন, ‘আগে নদী অনেক দূরে ছিল। কিন্তু নদীভাঙনের ফলে দিনে দিনে খুব কাছাকাছি চলে এসেছে। শিগগিরই কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে বিদ্যালয়ের ভবনটি ক্ষতিগ্রস্ত হবে। এতে ছোট বাচ্চাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, ‘নদীভাঙন রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তবে বর্তমানে ভাঙনের তীব্রতা কিছুটা কমেছে। এরপরও বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আরও জিওব্যাগ ফেলার ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি জানতে পেরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আগামী এক-দুই দিনের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপর পরিস্থিতি দেখে আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও আমি কথা বলেছি। নদীভাঙন রোধে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

September 14, 2026
8
কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত
কলাপাড়া

কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

September 14, 2026
2
দুমকিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীসংকট শিক্ষার্থী ভর্তিতে শিক্ষকদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ
দুমকি

দুমকিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীসংকট শিক্ষার্থী ভর্তিতে শিক্ষকদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ

September 14, 2026
2
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
কলাপাড়া

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

September 14, 2026
7
ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান
গলাচিপা

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

September 14, 2026
1
রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু
পটুয়াখালী

রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু

September 14, 2026
8
Next Post
গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In