• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

দুমকিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীসংকট শিক্ষার্থী ভর্তিতে শিক্ষকদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ

জসিম উদ্দিন দুমকি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 14, 2026
in দুমকি, পটুয়াখালী
0
দুমকিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীসংকট শিক্ষার্থী ভর্তিতে শিক্ষকদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দুমকি উপজেলার উচ্চমাধ্যমিক কলেজ ও মাদ্রাসাগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কম হওয়ায় দেখা দিয়েছে তীব্র শিক্ষার্থীসংকট। ফলে কাক্সিক্ষত শিক্ষার্থী পেতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীর যাওয়ার মতো করে বাড়ি বাড়ি ছুটছেন। উপজেলায় রয়েছে ১টি সরকারি কলেজ, ৩টি মহিলা কলেজ, ৩টি কারিগরি প্রতিষ্ঠান, একাধিক সাধারণ কলেজ এবং পাঙ্গাসিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাংগাশিয়া আল মদিনা মহিলা ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি নামকরা আলিম ও ফাজিল মাদ্রাসা। এর মধ্যে সরকারি জনতা কলেজ, আজিজ আহমেদ ডিগ্রি কলেজ, দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজ, এলএমএ ইউনাইটেড মহিলা কলেজ, নাসিমা কেরামত আলী মহিলা কলেজ, কদমতলা কলেজ, পাঙ্গাসিয়া কলেজ, দক্ষিণবঙ্গ কৃষি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আহমেদ হারুন কারিগরি বিএম ইনস্টিটিউট অন্যতম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর দুমকির ২৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫০৭ জন। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে ৫৬৮ জনের মধ্যে পাস করেছে ৩৬০ জন। উপজেলায় সর্বমোট পাসের তুলনায় কলেজগুলোতে খালি আসনের সংখ্যা অনেক বেশি। ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন কলেজের শিক্ষকেরা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। শিক্ষকদের এমন প্রাক-ভর্তি প্রতিযোগিতায় অভিভাবকেরাও পড়েছেন বিপাকে। সেতারা বেগম নামের এক অভিভাবক জানান, বিভিন্ন কলেজের শিক্ষকেরা এসে তাঁদের প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য নানাভাবে বোঝাচ্ছেন। সব স্যারই পরিচিত হওয়ায় কাকে রেখে কোথায় সন্তানকে ভর্তি করাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি। উপজেলার সিংহভাগ শিক্ষার্থীর প্রথম পছন্দ একমাত্র সরকারি কলেজটি। ফলে বেসরকারি, কারিগরি ও মহিলা কলেজগুলোতে আবেদনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম। আজিজ আহমেদ ডিগ্রি কলেজ প্রভাষক মোঃ এবাদুল হক জানান, তাঁদের প্রতিষ্ঠানে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ৪১টি। শেষ পর্যন্ত এরা ভর্তি হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। কারিগরি ও অন্যান্য কলেজ: কারিগরি কলেজের সহকারী অধ্যাপক বাহাউদ্দিন ও অধ্যক্ষ জসিম উদ্দিন জানান, কারিগরি শিক্ষার সুবিধা বোঝা সত্ত্বেও বাড়ি বাড়ি গিয়ে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। তার ওপর পটুয়াখালী সদর থেকেও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা দুমকিতে এসে শিক্ষার্থী নেওয়ার চেষ্টা করছেন, যা সংকটকে আরও ঘনীভূত করেছে।

আরো পড়ুন

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিদ্যমান পরিস্থিতিতে কলেজের অস্তিত্ব রক্ষা ও মান বজায় রাখতে আসন বা কোটা কমানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন উপজেলার শিক্ষকবৃন্দ

আরও পড়ুন

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

September 14, 2026
5
কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত
কলাপাড়া

কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

September 14, 2026
2
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
কলাপাড়া

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

September 14, 2026
7
ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান
গলাচিপা

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

September 14, 2026
1
রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু
পটুয়াখালী

রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু

September 14, 2026
8
দশমিনায় বিস্তীর্ন মাঠে আউশ ধানের বাম্পার ফলন,কৃষকরা দারুন খুশি
দশমিনা

দশমিনায় বিস্তীর্ন মাঠে আউশ ধানের বাম্পার ফলন,কৃষকরা দারুন খুশি

September 14, 2026
3
Next Post
কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

কলাপাড়ায় বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In