• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় বিস্তীর্ন মাঠে আউশ ধানের বাম্পার ফলন,কৃষকরা দারুন খুশি

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 14, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় বিস্তীর্ন মাঠে আউশ ধানের বাম্পার ফলন,কৃষকরা দারুন খুশি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। এবার আউশ ধানের ফলন ভাল হওয়ায় কৃষকদের মধ্যে আউশ চাষের আগ্রহ বেড়েছে। উপজেলার কৃষকরা উন্নত ফলনশীল জাতের ব্রি-৪৮ আউশ ধান চাষ করে ভাল ফলন পেয়েছে। উপজেলার কৃষকরা ব্রি-৪৮ জাতের আউশ ধান চাষে ব্যাপকভাবে সফল হয়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শস্য বিন্যাস ভিত্তিক প্রদর্শনীর মাধ্যমে আউশ ধানের চাষ করা হয়। এছাড়া ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী ব্লকের মাধ্যমেও আউশ ধানের আবাদ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সদর ইউনিয়নসহ রণগোপালদী, আলীপুরা, বেতাগী সানকিপুর, বহরমপুর, বাঁশবাড়িয়া ও চরবোরহান ইউনিয়নে সর্বমোট ১৫ হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষাবাদ করা হয়। এতে উপজেলায় ৮,৮৪০ মেট্রিক টন আউশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এদিকে আউশের বাম্পার ফলন হওয়ায় আউশ চাষে কৃষকরা আগামীতে ব্যাপকভাবে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, রবি মৌসুমে মুগডালসহ অন্যান্য রবি শস্য তোলার পরবর্তী সময় থেকে রোপা আমন ধান রোপনের পূর্ববর্তী মধ্যবর্তী সময় টুকুতে বেশির ভাগ জমিই পতিত থাকে। এই সময়কালীন আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, সভা, গ্রুপ মিটিং এবং সরকারী প্রনোদনা বীজ, সার ও কীটনাশক প্রদানের মাধ্যমে কৃষকদের আউশ ধানের আবাদে উদ্বুদ্ধকরণ করা হয়। যার প্রেক্ষিতে গত বছরের তুলনায় চলতি বছর আউশের আবাদ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভাল হয়েছে। বাজার দরও ভাল হবে। বর্তমানে প্রতি মণ আউশ ধান ১হাজার টাকা থেকে ১হাজার ৫শত টাকার মধ্যে উঠানামা করবে বলে কৃষকরা জানিয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ ক্ষেতের আউশ ধানই এক সপ্তাহের মধ্যে কাটা শেষ হবে। কিছু কিছু এলাকায় ইতোমধ্যে কাটা শুরু হয়ে গেছে। কৃষকরা জানায়, উপজেলা কৃষি অফিসারের পরামর্শ, সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় এই বছর জমিতে ব্রি-৪২ প্রজাতির আউশ ধান রোপন করে সফল হয়েছি এবং অনেক ভাল ফলন হয়েছে। কৃষকরা আশা করছে তারা অনেক লাভবান হবে। উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের কৃষক ফোরকান মো.শামীম জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও দিক নির্দেশনায় আমি ৩৩ শতক জমিতে নতুন প্রজাতির ব্রিধান-৮৪ জাতের আউশ ধান চাষ করে অনেক সফল হয়েছি। ইতিমধ্যে আমার জমির ধান পেঁকে গেছে। আমি আগামীতেও এই প্রজাতির আউশ ধানের চাষ করবো। উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের কৃষক মো. জসিম খান জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও উৎসাহে আমি ৩৩ শতক জমিতে ব্রিধান-৮৪ জাতের আউশ ধান চাষ করেছি। কৃষি অফিস থেকে বীজ ও সার দিয়েছে। তুলনামূলক কম খরচে ভাল ফলন হয়েছে। তারা মাঠে এসে খোঁজ খবর নিয়েছে। দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ জানান, উৎপাদন খরচ কম হওয়ায় এবং সরকারী প্রনোদণা ও মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। ফলে আউশ চাষে কৃষকরা বাড়তি অর্থ উপার্জন করতে পারবে।

আরো পড়ুন

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
কলাপাড়া

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

September 14, 2026
3
ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান
গলাচিপা

ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান

September 14, 2026
1
রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু
পটুয়াখালী

রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু

September 14, 2026
4
রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

September 13, 2026
3
গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি
গলাচিপা

গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি

September 13, 2026
5
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক
Uncategorized

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে দলিল লেখকের সহকারী আটক

September 13, 2026
7
Next Post
রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু

রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে গ্রাফির আঘাতে জেলের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In