• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 11, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 27, 2026
in দুমকি
0
পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে, ততদিন তিনি প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বগুড়ার সন্তান অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে ২০০২ সালে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি বর্তমানে ওশানোগ্রাফি অনুষদের ডিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলনবিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া চলনবিলের মাটির ব্যবস্থাপনা বিষয়ক একটি গবেষণা গ্রন্থও রচনা করেছেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের নেতা ছিলেন। পরবর্তীতে পেশাজীবী সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, পবিপ্রবি ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক, পবিপ্রবি সাদা দলের সাংগঠনিক সম্পাদক এবং জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একসময় চাকরিচ্যুতও হয়েছিলেন বলে জানা গেছে।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন,

“আলহামদুলিল্লাহ। এটি আমার জন্য যেমন বড় সম্মানের, তেমনি অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি পদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনের মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।”

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
দুমকি

পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

September 11, 2026
4
দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক
দুমকি

দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক

September 10, 2026
3
দুমকিতে নতুন বাজার বাস স্ট্যান্ড বর্ষায় খোলা আকাশের নিচে চরম ভোগান্তিতে যাত্রীরা
দুমকি

দুমকিতে নতুন বাজার বাস স্ট্যান্ড বর্ষায় খোলা আকাশের নিচে চরম ভোগান্তিতে যাত্রীরা

September 8, 2026
5
দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা
দুমকি

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

September 3, 2026
6
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
6
দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

September 1, 2026
5
Next Post
প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ, প্রতিকার চেয়ে পঞ্চগড়ে মানববন্ধন

প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার অভিযোগ, প্রতিকার চেয়ে পঞ্চগড়ে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In