পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এগ্রিকালচার ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. হাদী রহমান এবং সাধারণ সম্পাদক পদে রায়হান হোসেন হীরা নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন—দপ্তর সম্পাদক সিহাব ঢালী, অর্থ সম্পাদক মো. সুমিত হাসান জান্নাত, একাডেমিক অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর মোহাম্মদ আজমান ইমতিয়াজ মুরাদ, রিসার্চ অ্যান্ড ইনোভেশন কো-অর্ডিনেটর মোহাম্মদ মুনতাসির মাহমুদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার কো-অর্ডিনেটর মো. রাউফুন ইসলাম, এক্সটেনশন অ্যান্ড আউটরিচ কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন, কালচার অ্যান্ড ইভেন্টস কো-অর্ডিনেটর এস এম শাহরিয়ার, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কো-অর্ডিনেটর মো. মাশরাফি বিন অন্তু, উইমেন্স অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটর ফাবিহা বুশরা, চিফ অব স্টাফ সানজিদ হাসান, অ্যালামনাই রিলেশনস অফিসার মো. জুবাইদ হোসেন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার তাওহিদুল ইসলাম মাহিন, এডিটোরিয়াল অ্যান্ড পাবলিকেশন অফিসার সাবিহা ইসলাম আশা এবং রিসোর্স ম্যানেজমেন্ট অফিসার মো. সালমান চৌধুরী শিশির।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক ভোটার ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার ও এগ্রোনমি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গোপাল সাহা বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করেন।
এ সময় অন্যদের মধ্যে কৃষি অনুষদের ডিন ও এগ্রিকালচার ক্লাবের অ্যাডভাইজার প্রফেসর এম. জহুরুল হক উপস্থিত ছিলেন।








