• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 11, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 27, 2026
in দুমকি
0
পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক (গ্রেড-১) প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিক্ষকের নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গবেষক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন

পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক

২০০৩ সালে পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ড. আতিকুর রহমান। পরবর্তীতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করে বর্তমানে অধ্যাপক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কীটতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষণায় তাঁর বিশেষ আগ্রহের ক্ষেত্র মলিকুলার ও ট্র্যাডিশনাল ইনসেক্ট ট্যাক্সোনমি, ইনসেক্ট বায়োডাইভার্সিটি, ইনসেক্ট ইকোসিস্টেম সার্ভিস এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা। এ পর্যন্ত তিনি ৫৩টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। বিশ্বের ৩১টি নতুন কীটপতঙ্গের প্রজাতি আবিষ্কারের পাশাপাশি অর্ধশতাধিক নতুন রেকর্ডেড ইনসেক্ট স্পিসিস সংযোজন করেছেন। এছাড়া জিনব্যাংকে ২৭টি জিন সিকোয়েন্স জমা দিয়েছেন এবং দেশি-বিদেশি ১৬টি গবেষণা প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন।

গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ (২০০৮), এক্সেলেন্ট একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০১০), নতুন প্রজাতি আবিষ্কার ও এসসিআই প্রকাশনার জন্য অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড (২০১২) এবং ২০২৩-২৪ অর্থবছরে পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (RTC) ‘সেরা গবেষণা পুরস্কার’ অর্জন করেন।

প্রশাসনিক ক্ষেত্রেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ট্রেজারার হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক, অর্থ কমিটির সদস্য, একাডেমিক মাস্টার প্ল্যান কমিটির সদস্য, ভর্তি কমিটির সদস্য, বিভিন্ন নিয়োগ বোর্ডের সদস্য, সহকারী প্রভোস্ট এবং কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষক হিসেবে গত ২৩ বছরেরও বেশি সময় ধরে তিনি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করছেন। তাঁর তত্ত্বাবধানে একাধিক পিএইচডি গবেষক এবং প্রায় অর্ধশত এমএস শিক্ষার্থী গবেষণা সম্পন্ন করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বর্তমানে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি International Journal of Innovative Research-এর এডিটর-ইন-চিফ, Innovative Research Syndicate-এর পরিচালক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পিয়ার রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনিক অভিজ্ঞতা, গবেষণায় আন্তর্জাতিক সাফল্য এবং দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ট্রেজারার হিসেবে পবিপ্রবির আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন, স্বচ্ছতা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরও পড়ুন

পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
দুমকি

পায়রা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

September 11, 2026
4
দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক
দুমকি

দুমকিতে মাদক প্রতিরোধে শিক্ষক, ইমাম ও খতিবদের সঙ্গে ইউএনওর বৈঠক

September 10, 2026
3
দুমকিতে নতুন বাজার বাস স্ট্যান্ড বর্ষায় খোলা আকাশের নিচে চরম ভোগান্তিতে যাত্রীরা
দুমকি

দুমকিতে নতুন বাজার বাস স্ট্যান্ড বর্ষায় খোলা আকাশের নিচে চরম ভোগান্তিতে যাত্রীরা

September 8, 2026
5
দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা
দুমকি

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

September 3, 2026
6
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
6
দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
দুমকি

দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

September 1, 2026
5
Next Post
পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In