• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 11, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

টানা বৃষ্টিতে কলাপাড়ার সবজি রাজ্যে বিপর্যয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা শত শত কৃষক

মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 27, 2026
in কলাপাড়া
0
টানা বৃষ্টিতে কলাপাড়ার সবজি রাজ্যে বিপর্যয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা শত শত কৃষক
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় টানা ১৪-১৫ দিনের অতিরিক্ত বৃষ্টিতে পাঁচ শতাধিক সবজি চাষি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষেতের পর ক্ষেত করলা, শসা, ঝিঙা, লাউ, ধুন্দুলসহ বিভিন্ন মৌসুমি সবজির গাছ পচে নষ্ট হয়ে গেছে। কোটি টাকার ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাভাছা গ্রামের কৃষক মিলন তালুকদার (৫৫) এ বছর ছয় বিঘা জমিতে বর্ষাকালীন আগাম সবজির আবাদ করেছিলেন। সবচেয়ে বেশি ছিল করলা। জুন মাসের মাঝামাঝি থেকে বিক্রি শুরু করে প্রতি সপ্তাহে ৪০-৪৫ মণ করলা বাজারজাত করছিলেন। কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে তার পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে।

আরো পড়ুন

১৪ মামলার আসামি আমিরের বাড়িতে অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪

সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা; আহত ৪ জেলে

মিলন তালুকদার জানান, করলা বিক্রি করে অন্তত তিন লাখ টাকা আয়ের আশা করেছিলেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে করলা ছাড়াও শসা, ঝিঙা, ধুন্দুল ও লাউয়ের ক্ষেত পচে গেছে। গাছের গোড়া নষ্ট হয়ে যাওয়ায় এখন ক্ষেতে গেলেই হতাশা ভর করে।

একই অবস্থা পাশের নাওভাঙ্গা গ্রামের কৃষক জাকির ফকিরসহ অর্ধশতাধিক কৃষকের। প্রতিবছর এ মৌসুমে তারা গড়ে তিন থেকে চার লাখ টাকার সবজি বিক্রি করলেও এবার বৃষ্টির কারণে সব হারিয়েছেন। ফলে নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ঘুটাভাছা ও নাওভাঙ্গা ছাড়াও সবজি উৎপাদনের জন্য পরিচিত কুমিরমারা, পূর্ব সোনাতলা, এলেমপুর, মজিদপুর, পাখিমারা ও নাওভাঙ্গা এলাকার শত শত একর জমির সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। কৃষকদের ভাষ্য, চোখের সামনে প্রকৃতির কাছে তাদের সব পরিশ্রম হারিয়ে গেছে।

কুমিরমারা গ্রামের প্রবীণ কৃষক সুলতান গাজী বলেন, প্রতিবছর করলা, শসা, ঝিঙা, লাউ, ধুন্দুল ও অন্যান্য সবজি বিক্রি করে এক থেকে দেড় লাখ টাকা লাভ হতো। কিন্তু এবার লাভ তো দূরের কথা, বীজ কেনার টাকাও উঠেনি। সবজি বিক্রি শুরু করার আগেই টানা বৃষ্টিতে ক্ষেতের সব ফসল পচে গেছে।

একই দুর্দশার কথা জানিয়েছেন কৃষক আজিজ হাওলাদার, মজিবর গাজী, শহিদুল জমাদ্দার, আলতাফ গাজী, মাসুম চৌধুরী, মুসা কাজী, মামুন হাওলাদার ও জহিরুলসহ অসংখ্য কৃষক। তাদের মতে, অতিরিক্ত বৃষ্টিতে প্রায় ৯৫ শতাংশ সবজি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এদিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পাইকারি আড়তগুলোতেও সবজির সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। আল্লাহ ভরসা আড়তের মালিক নজরুল কাজী জানান, মাসের প্রথম সপ্তাহে প্রতিদিন ৮০০-৯০০ মণ করলা এবং আরও কয়েকশ মণ শসা ও ঝিঙা বাজারে আসত। এখন দিনে ২৫-৩০ মণ সবজিও আসে না। ফলে আড়তেও ব্যবসা প্রায় স্থবির।

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, কলাপাড়ার মোট সবজি উৎপাদনের প্রায় ৮০ শতাংশই নীলগঞ্জ ইউনিয়নে হয়। টানা ১৪-১৫ দিনের অতিরিক্ত বৃষ্টিতে অন্তত আড়াইশ একর করলার ক্ষেতসহ অধিকাংশ বর্ষাকালীন সবজির আবাদ নষ্ট হয়েছে। দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে মারা যাচ্ছে এবং ফলন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী রবি মৌসুমে কৃষি প্রণোদনা দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন

১৪ মামলার আসামি আমিরের বাড়িতে অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪
কলাপাড়া

১৪ মামলার আসামি আমিরের বাড়িতে অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪

September 11, 2026
5
সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা; আহত ৪ জেলে
কলাপাড়া

সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা; আহত ৪ জেলে

September 10, 2026
6
কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে
কলাপাড়া

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

September 10, 2026
17
জাতীয়তাবাদী মহিলা দলের  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা
কলাপাড়া

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

September 9, 2026
9
মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কলাপাড়া

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 9, 2026
5
গঙ্গামতিতে বিমানবন্দর হলে বদলে যাবে কুয়াকাটা-পায়রার অর্থনীতি;সৈকত থেকে ৮ কিলোমিটার দূরে বিমানবন্দরের প্রস্তাব
কলাপাড়া

গঙ্গামতিতে বিমানবন্দর হলে বদলে যাবে কুয়াকাটা-পায়রার অর্থনীতি;সৈকত থেকে ৮ কিলোমিটার দূরে বিমানবন্দরের প্রস্তাব

September 9, 2026
6
Next Post
পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In