• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 11, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

কাউখালীতে সবজির বাজারে আগুন: নাগালের বাইরে নিত্যপণ্য, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

কাউখালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 27, 2026
in Uncategorized
0
কাউখালীতে সবজির বাজারে আগুন: নাগালের বাইরে নিত্যপণ্য, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন হাটে-বাজারে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মাছ ও মাংসের দাম আগে থেকেই ঊর্ধ্বমুখী থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শেষ ভরসা ছিল সবজি। কিন্তু বর্তমানে সবজির অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধিতে বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সব শ্রেণি-পেশার মানুষকে। ফলে নিত্যদিনের সংসারের ব্যয় সামলাতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজার ঘুরে দেখা যায়, প্রায় প্রতিটি সবজিই স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকা, কাকরোল ৭০ টাকা, করলা ১১০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১৭০ টাকা, বরবটি ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, গাজর ১৬০ টাকা, রেহা ৭০ টাকা, কচুর মুখি (ঘাটি) ৭০ টাকা, শসা ৭০ টাকা ও মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে প্রতি পিস লাউ ও চাল কুমড়া ৭০ থেকে ২০০ টাকা এবং ছোট আকারের লাউ শাকের আটি/ডাটা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন

কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ

বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ

দক্ষিণ বাজারে বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন,

মাছ-মাংসের বাজারে তো আগেই হাত দেওয়া যেত না, ভেবেছিলাম সবজি খেয়ে দিন পার করব। কিন্তু এখন শাক-সবজির যে দাম, তাতে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। এক কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা আর করলা ১২০ টাকা হলে সাধারণ মানুষ খাবে কী? নিয়মিত বাজার তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন।

সবজির অস্বাভাবিক দামের কারণ জানতে চাইলে দক্ষিণ বাজারের সবজি বিক্রেতা মোঃ কাবুল হোসেন জানান,

“আমাদের বেশি দামে কিনে এনে কম দামে বিক্রি করার সুযোগ নেই। টানা বর্ষার কারণে আড়তে সবজির সরবরাহ অনেক কমে গেছে। তাছাড়া পাইকারি বাজার থেকেই আমাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে। পরিবহন খরচও বেড়েছে। আড়তে সরবরাহ স্বাভাবিক হলে আশা করছি দাম আবার কমে আসবে।

চলতি মৌসুমে সবজি উৎপাদনের চিত্র ও সরবরাহ সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জানান,চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানীয়ভাবে সবজির উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কিছুটা কম। তবে আমরা কৃষকদের ক্ষয়ক্ষতি কমিয়ে এনে দ্রুত নতুন মৌসুমের সবজি চাষে উৎসাহিত করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করছি। আশা করছি দ্রুতই সবজির উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।

সিন্ডিকেট প্রতিরোধ ও বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান জানান,

“বর্ষা বা অন্য কোনো অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার কোনো সুযোগ নেই। অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেটের মাধ্যমে কেউ যেন সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে, সেজন্য আমরা কঠোর অবস্থানে রয়েছি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম ফিরিয়ে আনতে দ্রুতই দক্ষিণ বাজারসহ উপজেলার বিভিন্ন হাটে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন

কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ
Uncategorized

কাউখালী আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার ঢাকায় গ্রেফতার, আদালতে সোপর্দ

September 10, 2026
2
বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ
Uncategorized

বাউফলে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম পেল তদন্ত কমিটি; বিভাগীয় মামলা ও বদলির নির্দেশ

September 10, 2026
4
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
6
মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক
Uncategorized

মহাসড়ক ঘেঁষে রাইস মিল নির্মাণ, বালু-ইটে ঝুঁকিপূর্ণ তেঁতুলতলা সড়ক

August 30, 2026
6
মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ
Uncategorized

মির্জা ফখরুলের আসন শূন্য, ঠাকুরগাঁও-১-এ শুরু নতুন রাজনৈতিক সমীকরণ

August 25, 2026
6
জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ
Uncategorized

জমা টাকা তুলতে না পেরে চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ

August 24, 2026
7
Next Post
টানা বৃষ্টিতে কলাপাড়ার সবজি রাজ্যে বিপর্যয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা শত শত কৃষক

টানা বৃষ্টিতে কলাপাড়ার সবজি রাজ্যে বিপর্যয়, সর্বস্ব হারিয়ে দিশেহারা শত শত কৃষক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In