• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটা থেকে বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার

বেল্লাল হোসেন দশমিনা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 23, 2026
in দশমিনা
0
দশমিনায় নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ভিটা থেকে বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রণগোপালদী গ্রামের একটি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আবু বক্কর মৃধা ওই গ্রামের মৃত আতাহার মৃধার ছেলে।

আরো পড়ুন

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দুপুরে খাবার খেয়ে আবু বক্কর মৃধা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বাজার ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বৃহস্পতিবার সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি ভিটার বীজতলার পাশ দিয়ে যাওয়ার সময় কাদামাখা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আবু বক্কর মৃধার বলে শনাক্ত করেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ছেলে তারিকুল ইসলাম জানান, “বুধবার দুপুরে বাবা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পরও ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। আজ সকালে খবর পাই, বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় বাবার মরদেহ কাদামাখা অবস্থায় পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।”

রণগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাখাওয়াত হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি বিষয়টি পুলিশকে জানাই। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
রাসায়নিক সার ছেড়ে কেঁচো সারে ঝুঁকছেন দশমিনার কৃষক
দশমিনা

রাসায়নিক সার ছেড়ে কেঁচো সারে ঝুঁকছেন দশমিনার কৃষক

September 6, 2026
8
দশমিনায় ছাদ বাগানে ড্রাগন চাষ, মিলছে দারুণ ফলন
দশমিনা

দশমিনায় ছাদ বাগানে ড্রাগন চাষ, মিলছে দারুণ ফলন

September 6, 2026
4
দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক
দশমিনা

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

September 5, 2026
11
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
3
Next Post
রাষ্ট্রপতির আদেশে যবিপ্রবির কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ ফারুক হাসান

রাষ্ট্রপতির আদেশে যবিপ্রবির কোষাধ্যক্ষ পদে ড. মোহাম্মদ ফারুক হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In