• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের জন্য এ মামলা – কাফি

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 21, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের জন্য এ মামলা – কাফি
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়েছে। একই মামলায় তার বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই মো. মামুনকে আসামি করা হয়েছে। কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি (নং ৭৩৯) আমলে নিয়ে কলাপাড়া থানার ওসিকে আগামি পহেলা সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তবে কাফি বলে আসছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের জন্য এসব করা হয়েছে। তিনিও এসবের সুষ্ঠু তদন্ত চেয়েছেন।
মামলায় বলা হয়েছে, গত ১১ জুলাই সকালে রজাপাড়া গ্রামের নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই মামুন মাটি কাটার ভেকু মেশিন, ভ্যান, কোদাল এবং খোয়া নিয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডীয় রজপাড়া মৌজার জমির মাটি কেটে আকার-আকৃতি পরিবর্তন করে চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করে। খবর পেয়ে বিদ্যালয়ের ৫ জন সহকারী শিক্ষক নিয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে যান এবং রাস্তা তৈরিতে বাধা দেন। এতে কাফি ক্ষিপ্ত হয়ে আবদুর রহিমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সকল শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কাধাক্কি করে তাদের খুন জখমের ভয়ভীতি দেখায়। পরে কাফি, তার পিতা ও বড় ভাই ১১০ ফুট দৈর্ঘ্যের ও ৩০ ফুট প্রস্থের প্রায় ৬ শতাংশ জমির অন্তত এক লক্ষ টাকার মাটি কেটে ট্রলি গাড়িতে তুলে বাড়িসহ বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখে এবং ওই জমিতে ছোট ছোট পাথর ফেলে রাস্তা তৈরি করে। এতে প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে আবদুর রহিম মামলায় দাবি করেছেন।
আবদুর রহিম বলেন, ‘কলাপাড়ার বি.এস. জে.এল নং-৯ রজপাড়া মৌজার বি.এস খতিয়ান নং-১২ এর বিভিন্ন দাগে মোট ২১ একর ৭৬ শতক জমির মালিক খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখলে থেকে সরকারি খাসজমিসহ নির্ধারিত সীমানায় অবস্থান করে আসছেন। ঘটনার পরে আমি তাদের স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করি। কিন্তু কাফিসহ তার পরিবার আপোষ-মীমাংসায় রাজি হয়নি। পরে আমি কলাপাড়া থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আমাকে বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ প্রদান করেন। পরে আদালতে মামলা করি।
নুরুজ্জামান কাফি বলেন, ‘বিরোধীয় এই জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলার পরে আদালত যাদের পক্ষে রায় দিয়েছেন এখন তারাই মূল মালিক। ওই জমির মূল ওয়ারিশগণ দীর্ঘদিন মামলা চালিয়ে সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়েছেন। তাদের কাছ থেকে আমি বায়না সূত্রে ক্রয় করি। মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পর আমি রাস্তা নির্মাণ করি। স্কুলের প্রধান শিক্ষক রহিম স্যারের সাথে আমার কোন সামনাসামনি দেখা হয়নি, কথাও হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সুষ্ঠুভাবে তদন্ত করলেই এর আসল সত্য বেরিয়ে আসবে। মূলত রাজনৈতিকভাবে এবং আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের জন্য এ মামলাটি করা হয়েছে।’
কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া বলেন, মামলাটি রুজু করা হয়েছে। বিজ্ঞ আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: ইলিয়াস তালুকদার জানান, মামলাটি এখন পর্যন্ত থানায় পৌছেনি। বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে।o

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক
দশমিনা

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

September 5, 2026
6
এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট
কলাপাড়া

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

September 5, 2026
6
পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

September 5, 2026
5
গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
গলাচিপা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

September 5, 2026
11
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
2
রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

September 5, 2026
5
Next Post
আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In