• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

শহীদ জিহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশমিনায় দোয়া, র‍্যালি ও শোকসভা

বেল্লাল হোসেন, দশমিনা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 19, 2026
in পটুয়াখালী
0
শহীদ জিহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশমিনায় দোয়া, র‍্যালি ও শোকসভা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় দোয়া, র‍্যালি ও শোকসভার আয়োজন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রথমে শহীদ জিহাদের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জিহাদসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরো পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, শহীদ জিহাদের বাবা মো. নুরুল আমিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা যুবদলের সাবেক নেতা আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল বশার, ছাত্রনেতা অন্তরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শোকসভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তারা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে শহীদ জিহাদের বাবা মো. নুরুল আমিন মোল্লা বলেন, আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে বহু প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “বাবা আমাকে ফোন করে বলেছিল—‘আমি গুলি খেয়েছি, আমি বাঁচব না।’ সেই কথাটি আজও আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় জিহাদ গুলিবিদ্ধ হন। সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ উপজেলা দশমিনায় শোকের ছায়া নেমে আসে। পরদিন জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শহীদ জিহাদ শিক্ষাজীবনে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬ সালে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ২০১৮ সালে স্যার সলিমুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে একই কলেজে মাস্টার্স প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। পড়াশোনার প্রয়োজনে তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫
দশমিনা

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

September 4, 2026
2
কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪
কলাপাড়া

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

September 4, 2026
6
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ
গলাচিপা

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

September 4, 2026
5
তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি
পটুয়াখালী

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

September 4, 2026
12
জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
9
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
11
Next Post
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In