• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, July 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় নামেই মহিলা মার্কেট, ২২ দোকানের সবই পুরুষের দখলে

notesofatik by notesofatik
October 8, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় নামেই মহিলা মার্কেট, ২২ দোকানের সবই পুরুষের দখলে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় নারী উন্নয়নের জন্য দরিদ্র-অসহায় মহিলাদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে তিনটি হাট-বাজারে নির্মিত মহিলা মার্কেটগুলো এখন পুরুষদের দখলে। শুরু থেকেই নিয়মনীতি উপেক্ষা করে বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা পরিষদ, এলজিইডি ও পৌরসভার যথাযথ তদারকি না থাকায় তিনটি মার্কেটের ২২ টি দোকানের সব কয়টি মহিলাদের হাতছাড়া হয়ে গেছে। দোকানগুলো অপেশাদারী একশ্রেণির প্রভাবশালী তাদের নামে বরাদ্দ নিয়ে সাবলেট দিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে মহিলা মার্কেট কথাটি পর্যন্ত লেখা নেই।

কলাপাড়া পৌর শহরের নতুন বাজারে ১০ কক্ষের, লালুয়ার বানাতি বাজারে ৬ কক্ষের ও মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে ৬ কক্ষের মোট তিনটি মহিলা মার্কেট নির্মাণ করা হয়। ১৯৯৮ সাল থেকে ২০০২ অর্থবছর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মার্কেট তিনটি নির্মাণ করে। ২০০৩ সালের মাঝামাঝি সময় মার্কেটগুলো চালু করা হয়। নীতিমালায় বলা হয়েছে বাজারে দোকান রয়েছে, কিন্তু মানসম্মত নয় নিজেই দোকান চালান এমন মহিলা। মহিলা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য। মহিলা নিজের বাড়িতে দোকান করেন। উৎপাদনশীল ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা। পরিবার প্রধান মহিলা যিনি ব্যবসা করতে আগ্রহী। অর্থনৈতিকভাবে অসুবিধাগ্রস্ত- এমনসব মহিলাদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি।

আরো পড়ুন

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, তিনজনের কারাদণ্ড

দশমিমায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষকে মারধরের অভিযোগ উঠেছে

বলা রয়েছে, কোন দোকানঘর বরাদ্দপ্রাপ্ত মহিলা ছাড়া কোন পুরুষ পরিচালনা করতে পারবেন না। উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি দোকানের প্রতি বর্গফুট হিসাবে ভাড়া নির্ধারণ করে দেয়। প্রাপ্ত ভাড়ার শতকরা পাঁচ ভাগ সরকারকে ৭-ভূমি রাজস্ব খাতে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করতে হবে। ১৫ ভাগ মার্কেটের রক্ষণা-বেক্ষণে ব্যয় হবে। বাকি ৮০ ভাগ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের তহবিলে জমা হবে। কোনভাবেই বরাদ্দ পাওয়া মহিলা এ দোকান অন্য কারও কাছে হস্তান্তর করতে পারবেন না। নারীদের স্বাবলম্বী করার সরকারের এ উদ্যোগ এলজিইডি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের চরম উদাসীনতায় মার্কেট তিনটির দোকানগুলো বেহাত হয়ে গেছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া পৌর শহরের নতুন বাজারে দুই দিকে মুখ করা ১০ কক্ষের মার্কেটটিতে ১০জন মহিলার নামে কাগজে-কলমে বরাদ্দ দেওয়া রয়েছে। কিন্তু সকল দোকান পুরুষ লোকজন চালাচ্ছেন। যার মধ্যে অধিকাংশ সাবলেট দেয়া রয়েছে। এমনকি লোহালক্কর, টিনের দোকান পর্যন্ত বসানো হয়েছে। মার্কেটের মেরামতসহ কোন কাজ করা হয় না। এমনকি মার্কেটের পাশের টয়লেটটি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। টয়লেটের ট্যাংকির ওপরে তোলা হয়েছে স্থাপনা। বানাতি বাজারে দুই মহিলা কখনও কখনও দোকান করতেন, তাও এখন নাই। তেগাছিয়া বাজারের একটি দোকানও মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে না। ফলে নামে মাত্র ভাড়ায় নারীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে করা সরকারের নেওয়া উদ্যোগ এখন ভেস্তে যেতে বসেছে। অনেক দরিদ্র মহিলারা জানান, তারা সেলাইসহ ক্ষুদে দোকান পরিচালনা করছেন। কিন্তু তাদের দোকানপাট নেই। ওইসব নারীদের মধ্যে বরাদ্দ দেয়া হলে সরকারের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হতো।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ জানান, বিষয়টির ব্যাপারে খোজখবর নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিবেন।

আরও পড়ুন

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, তিনজনের কারাদণ্ড
কলাপাড়া

কলাপাড়ায় ২১ পিস ইয়াবাসহ যুবক আটক, তিনজনের কারাদণ্ড

July 22, 2026
13
দশমিমায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষকে মারধরের অভিযোগ উঠেছে
দশমিনা

দশমিমায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে ধর্মীয় শিক্ষকে মারধরের অভিযোগ উঠেছে

July 22, 2026
2
পবিপ্রবিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আন্তর্জাতিক সেমিনার
দুমকি

পবিপ্রবিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আন্তর্জাতিক সেমিনার

July 22, 2026
3
ষড়যন্ত্র নয়, আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক’— বাউফলে গ্রাহক সেবা মাসে গ্রাহক সমাবেশ
বাউফল

ষড়যন্ত্র নয়, আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক’— বাউফলে গ্রাহক সেবা মাসে গ্রাহক সমাবেশ

July 22, 2026
2
আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর
কলাপাড়া

আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা প্রাচীর

July 22, 2026
4
দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে অঙ্কুরিত বীজভর্তি ঝুড়ি নিয়ে কৃষকের মানববন্ধন, ইউএনওর মাধ্যমে স্মারকলিপি প্রদান
দশমিনা

দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে অঙ্কুরিত বীজভর্তি ঝুড়ি নিয়ে কৃষকের মানববন্ধন, ইউএনওর মাধ্যমে স্মারকলিপি প্রদান

July 22, 2026
1
Next Post
পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’র কার্যক্রম স্থগিত

পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’র কার্যক্রম স্থগিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
2
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In