• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

‘হাফেজ শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় নিজ ঘরে ’ বিচার দাবিতে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

notesofatik by notesofatik
July 1, 2026
in পটুয়াখালী
0
‘হাফেজ শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় নিজ ঘরে ’ বিচার দাবিতে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology
পটুয়াখালীর সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের ভাজনা গ্রামের ১৩ বছর বয়সী কোরআনের হাফেজ কাইয়ুম গাজীর মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা।

বুধবার ০১ জুলাই পটুয়াখালী শহরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কাইয়ুম গাজীর খালা জেসমিন বেগম। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জেসমিন বেগম দাবি করেন, গত ৩ জুন ২০২৬ তারিখ দুপুর ১টার দিকে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় নুর হোসেন, নুপুর, রাব্বিসহ অজ্ঞাত আরও ৪-৫ জন তাদের বাড়িতে প্রবেশ করে কাইয়ুম গাজীকে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে সাজাতে ঘরের ভেতরে ঝুলিয়ে রেখে যায়।

তিনি জানান, অভিযুক্তদের সঙ্গে কাইয়ুমের বাবা সুলতান গাজীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযুক্তরা পূর্ব থেকেই পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল এবং তার ছেলেদের হত্যা করারও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঘটনার দিন পরিবারের সদস্যরা ব্যাংকের কাজে শহরে গেলে কাইয়ুম একাই বাড়িতে ছিল। এ সুযোগে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে বলে তাদের দাবি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, কাইয়ুম কোরআনের হাফেজ হওয়ায় স্থানীয় বিভিন্ন মসজিদে নিয়মিত নামাজ ও ধর্মীয় কাজে অংশ নিত এবং এলাকায় সবার কাছে পরিচিত ও স্নেহভাজন ছিল।

নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের সময় কাইয়ুমের দুই পা মাটিতে স্পর্শ করা অবস্থায় এবং হাঁটু ভাঁজ করা ছিল। এছাড়া ঘটনাস্থলে এমন কোনো চেয়ার বা টেবিল ছিল না, যার সাহায্যে সে আত্মহত্যা করতে পারত। তাদের দাবি, পরে ঘটনাস্থলের বাইরে থেকে একটি চেয়ার এনে মরদেহের পাশে রেখে ছবি তোলা হয়। এ বিষয়ে তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে অভিযোগ করলে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঘটনার প্রায় ২০-২৫ দিন পর থানায় মামলা গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারের সদস্যদের প্রাণনাশ, মাদক মামলায় ফাঁসানো ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।

জেসমিন বেগম বলেন, “আমরা এক হাফেজ সন্তানকে হারিয়েছি। এখন বিচার না পেয়ে বারবার থানায় ঘুরছি। আমাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পটুয়াখালী সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

আরো পড়ুন

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

আরও পড়ুন

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন
পটুয়াখালী

October 17, 2026
9
পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন
পটুয়াখালী

পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন

October 17, 2026
2
পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

6
দুর্গোৎসব  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে        — এমপি আলতাফ হোসেন চৌধুরী

7
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুমকি

5
দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ

Next Post
মাত্র ১০ টাকায় পরদিন ঢাকা ও ৪৮ ঘণ্টায় দেশব্যাপী পার্সেল সেবা দিচ্ছে ডাক বিভাগের ‘স্পীড পোস্ট’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In