• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, August 18, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

সেশন ফি দিতে না দেওয়ায় পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী, ইউএনওর হস্তক্ষেপে শনিবার পরীক্ষা!

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা)

notesofatik by notesofatik
July 1, 2026
in সারাদেশ
0
সেশন ফি দিতে না দেওয়ায় পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী, ইউএনওর হস্তক্ষেপে শনিবার পরীক্ষা!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology
বরগুনার তালতলী উপজেলার বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে সেশন ফি বকেয়া থাকায় নবম শ্রেণির শিক্ষার্থী শিশির চন্দ্র শীলকে অর্ধ-বার্ষিক (প্রথম সাময়িক) পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে শ্রেণি শিক্ষক শ্রী আকাশের বিরুদ্ধে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে এবং তাদের হস্তক্ষেপে ওই শিক্ষার্থীর বাদ পড়া পরীক্ষাটি আগামী শনিবার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। একই সঙ্গে তার বাকি পরীক্ষাগুলোও নিয়মিতভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক (প্রথম সাময়িক) পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে আসে নবম শ্রেণির শিক্ষার্থী শিশির চন্দ্র শীল। তবে তার সেশন ফি বকেয়া থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সে উপজেলার বগীরহাট এলাকার বাসিন্দা শংকর চন্দ্র শীলের ছেলে।
শিশির চন্দ্র শীল পরীক্ষার ফিসহ অন্যান্য নির্ধারিত ফি পরিশোধ করে বুধবার সকালে পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ে এলে তার সেশন ফি বকেয়া থাকার কথা জানিয়ে শ্রেণি শিক্ষক শ্রী আকাশ চন্দ্র তাকে ওই ফি পরিশোধ করতে বলেন। এ সময় শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কথা জানিয়ে কিছু সময় চায় এবং পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তার আবেদন গ্রহণ না করে শ্রেণী শিক্ষক  তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি। পরে সেশন ফি বকেয়া থাকার কারণ দেখিয়ে তাকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) দেওয়া হয়নি। ফলে পরীক্ষা না দিয়েই সে বাড়ি ফিরে যায়।
বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর বাবা শংকর চন্দ্র শীল ফোনে একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলেন। তবে কোনো সমাধান না পেয়ে ছেলেকে বাড়ি ফিরে যেতে বলেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শিক্ষার্থীর বাবা শংকর চন্দ্র শীল বলেন, আমার ছেলের পরীক্ষার ফিসহ অন্যান্য প্রয়োজনীয় সব টাকা পরিশোধ করেছি। শুধু আর্থিক সংকটের কারণে সেশন ফি সময়মতো দিতে পারিনি। সেই কারণেই আমার ছেলেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
বিষয়টি জানার পর বিদ্যালয়ের রাশেদ নামের এক শিক্ষকের সঙ্গে কথা বলে অনুরোধ করেছি, যাতে আমার ছেলেকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। কিন্তু কোনো সমাধান পাইনি। পরে বাধ্যহয়ে ছেলেকে বাড়ি ফিরে যেতে বলেছি।
ওই বিষয়ে শ্রেণি শিক্ষক শ্রী আকাশ বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা ছিল সেশন ফি ও পরীক্ষার ফি পরিশোধ করার পরেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে। ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে এলে আমি তার কাছে সেশন ফি চাই। সেশন ফি পরিশোধ না করায় তাকে নিচে পাঠিয়ে বলি হেড স্যারের অনুমতি নিয়ে আসতে। এরপর সে আর ফিরে আসেনি।
বিষয়টি জানতে চাইলে বগীহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইদ্রিসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আজ আমি বিদ্যালয়ে উপস্থিত ছিলাম না। আমরা এখন বিদ্যালয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।  সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।
তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি খোঁজ-খবর নিয়েছি। ওই শিক্ষার্থী আজ যে পরীক্ষায় অংশ নিতে পারেনি সেই পরীক্ষাটি আগামী শনিবার নেওয়া হবে। এছাড়া তার বাকি পরীক্ষাগুলো যাতে নিয়মিতভাবে দিতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড
সারাদেশ

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

August 17, 2026
3
বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

August 17, 2026
13
বিএনপির রাজনীতি এ দেশের মাটি ও মানুষের জন্য: আইনমন্ত্রী
সারাদেশ

বিএনপির রাজনীতি এ দেশের মাটি ও মানুষের জন্য: আইনমন্ত্রী

August 16, 2026
1
১৭ বছরের যত হত্যাকাণ্ড, প্রতিটির বিচার হবে: আইনমন্ত্রী
বরিশাল

১৭ বছরের যত হত্যাকাণ্ড, প্রতিটির বিচার হবে: আইনমন্ত্রী

August 16, 2026
3
আধুনিক তথ্য কমপ্লেক্সের ভেলু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সারাদেশ

আধুনিক তথ্য কমপ্লেক্সের ভেলু বৈশ্বিক পর্যায়ে নিতে চাই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

August 16, 2026
2
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িবহরে হামলা, থানায় অভিযোগ
সারাদেশ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িবহরে হামলা, থানায় অভিযোগ

August 16, 2026
4
Next Post
‘হাফেজ শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় নিজ ঘরে ’ বিচার দাবিতে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

‘হাফেজ শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় নিজ ঘরে ’ বিচার দাবিতে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
28

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In