• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বরিশাল

১৭ বছরের যত হত্যাকাণ্ড, প্রতিটির বিচার হবে: আইনমন্ত্রী

আযাদ আলাউদ্দীন, বরিশাল

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 16, 2026
in সারাদেশ
0
১৭ বছরের যত হত্যাকাণ্ড, প্রতিটির বিচার হবে: আইনমন্ত্রী
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া লাখ লাখ রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। এ সময় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

টাঙ্গাইলের নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পাবনার সাংবাদিকদের বাতিঘর রণেশ মৈত্র : আজ চর্তুথ মৃত্যুবার্ষিকী

আইনমন্ত্রী বলেন, ১/১১-এর সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, দেশ ছেড়ে গেলে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং রাজনীতি করতে হবে না। এমনকি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে এবং যেখানে লাখো-কোটি মানুষ বসবাস করেন, সেই দেশ ছেড়ে তিনি যাননি। অন্যদিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন।

তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ২৮টি গাড়ির পরিবর্তে চারটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে কমেছে সরকারি ব্যয়। প্রধানমন্ত্রী হয়েও তিনি ১০০ টাকার বেশি মূল্যের খাবার গ্রহণ করেন না—এমন উদাহরণ দিয়ে তিনি সরকারের ব্যয়সংযম ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি বলেন, বিচার বিভাগে অনেক সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যা দূর করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।

আরও পড়ুন

টাঙ্গাইলের নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 
সারাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে শুকরিয়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

September 28, 2026
4
পাবনার সাংবাদিকদের বাতিঘর রণেশ মৈত্র : আজ চর্তুথ মৃত্যুবার্ষিকী
সারাদেশ

পাবনার সাংবাদিকদের বাতিঘর রণেশ মৈত্র : আজ চর্তুথ মৃত্যুবার্ষিকী

September 25, 2026
4
পাবনায় ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশ গ্রহনে  জেলা প্রশাসনের সংযোগ ও সমন্বয় সভা
সারাদেশ

পাবনায় ইসিএসএপি প্রকল্পের সিএসওদের কার্যকর অংশ গ্রহনে জেলা প্রশাসনের সংযোগ ও সমন্বয় সভা

September 23, 2026
5
মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে সাগরে ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২
সারাদেশ

মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে সাগরে ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

September 23, 2026
9
পাবনায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
সারাদেশ

পাবনায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

September 22, 2026
3
৩২ বছর অন্ধ-প্রতিবন্ধীদের সেবা, এবার পশু-পাখির অভয়াশ্রম ও বৃদ্ধাশ্রম চান ৮৫ বছরের আবুল হোসেন
সারাদেশ

৩২ বছর অন্ধ-প্রতিবন্ধীদের সেবা, এবার পশু-পাখির অভয়াশ্রম ও বৃদ্ধাশ্রম চান ৮৫ বছরের আবুল হোসেন

September 22, 2026
4
Next Post
বিএনপির রাজনীতি এ দেশের মাটি ও মানুষের জন্য: আইনমন্ত্রী

বিএনপির রাজনীতি এ দেশের মাটি ও মানুষের জন্য: আইনমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In