বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির (বিডিএসএএস) প্রতিষ্ঠাতা সভাপতি এম এম সুমন মৃধার পিতা হাজী আবদুল আউয়াল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নিজ গ্রামসহ পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গত ২১ নভেম্বর ২০২৬, শনিবার ভোর ৫টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। পরে তাঁকে নিজ এলাকার মৃধা বাড়ির মোড়সংলগ্ন জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
মরহুম হাজী আবদুল আউয়াল মৃধা দুয়াইর পশ্চিমপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি এলাকার বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বিচার-সালিশে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এলাকায় একজন পরিচিত ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে তাঁর সুনাম ছিল।
মরহুমের পিতার নাম আবদুল জব্বার মৃধা এবং মাতার নাম জেলেখা খাতুন। তাঁর স্ত্রী মোছাম্মৎ ফেরদৌসী বেগম (টুলু)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর সন্তানদের মধ্যে বড় ছেলে মোহাম্মদ মিজানুর রহমান সিটি গ্রুপ অব কোম্পানিতে কর্মরত, দ্বিতীয় ছেলে মোহাম্মদ সুহেল মৃধা ডাক বিভাগে সরকারি চাকরিতে নিয়োজিত, তৃতীয় ছেলে এম এম সুমন মৃধা ব্যবসায়ী ও বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চতুর্থ ছেলে মোহাম্মদ আকাশ মৃধা (সুজাত) বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এবং পঞ্চম ছেলে মোহাম্মদ হৃদয় মৃধা (ছোটন) ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর একমাত্র মেয়ে মোছাম্মৎ আজমেলি আক্তার।
এদিকে তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, এলাকাবাসী এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।









