চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জংশনের অদূরে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্রেনের ইঞ্জিনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় ট্রেনের দুই চালক আহত হয়েছেন। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও ব্যক্তিগত ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দুধপাতিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা খালি তেলবাহী ট্যাংকার ট্রেনটি নকশী কাঁথা এক্সপ্রেসকে ক্রসিং দেওয়ার জন্য দর্শনা জংশনের অদূরে দুধপাতিলা এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে দুই চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাদের জিম্মি করে লুটপাট চালায়।
আহত চালকদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা দুটি মোবাইল ফোন, কাপড়চোপড়সহ একটি ব্যাগ এবং নগদ টাকা নিয়ে যায়। ব্যাগে আনুমানিক ৩ হাজার ৭০০ টাকা ছিল। এ ছাড়া পকেট থেকে আরও ৫০০ টাকা ছিন










