• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

notesofatik by notesofatik
June 4, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
পটুয়াখালীতে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাংলাদেশের নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীতে এক বিশেষ অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’ এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের উদ্যোগে “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ” শীর্ষক এই সংলাপটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

‎বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার মেইনস্ট্রেমিং) দেবাশীষ হালদার।

এই অ্যাডভোকেসি ডায়ালগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সভায় স্থানীয় এনজিও প্রতিনিধি, ব্র্যাকের স্বাস্থ্য সেবিকা, স্বপ্ন সারথী দলের কিশোর-কিশোরী সদস্য, ট্রাক ড্রাইভার, অটো চালক, মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ইমাম, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​ডায়ালগে রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর (BBS) সহিংসতার জরিপ, জেলার সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির তথ্য, সরকারি সেবা ও সেবা প্রদানের ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা এবং জেলার সহায়ক শক্তি নিয়ে বিস্তারিত সুপারিশ ও আলোচনা করা হয়।

​পরবর্তীতে ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিনের সঞ্চালনায় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্বপ্ন সারথী দলের কিশোর-কিশোরী, ইমাম, মাদ্রাসা ও মক্তবের শিক্ষক এবং এনজিও প্রতিনিধিরা নারী ও কন্যাশিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারি ও বেসরকারি চ্যালেঞ্জ ও উদ্যোগসমূহ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আলোচকগণ বলেন, ব্র্যাক প্রতিষ্ঠার লগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্থাটি ভুক্তভোগীদের আইনী সহায়তা, মনোসামাজিক কাউন্সিলিং ও আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ব্র্যাকের সহায়তায় অনেক নারী ও কিশোরী সহিংসতা থেকে রক্ষা পেয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে এবং সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ​”আমাদের দেশে ৯৮% মুসলমানের বসবাস এবং ইসলাম ধর্মে নারীর প্রতি সর্বোচ্চ সম্মানের কথা বলা হয়েছে। সমাজের প্রতি আমাদের সবারই কম-বেশি দায়বদ্ধতা রয়েছে। তবে ইমাম, কাজী এবং মাদ্রাসার শিক্ষকদের দায়িত্ব আরও অনেক বেশি, কারণ সমাজের মানুষ তাদের কথা গুরুত্বের সাথে বিবেচনা করে। তারা যদি তাদের নিয়মিত কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে নারীর প্রতি নির্যাতন নির্মূলে ভূমিকা রাখেন, তবে সমাজ দ্রুত পরিবর্তিত হবে।”

​তিনি মসজিদের জুমার নামাজের খুতবায় নারী অধিকার ও সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান এবং বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডায়ালগের সমাপনী পর্বে উপস্থিত সমাজের সকল স্তরের অংশগ্রহণকারীগণ নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন ও ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
81
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
4
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে ব্র্যাক ও আড়ং-এর উদ্যোগে অতিদরিদ্রদের মাঝে গাছের চারা বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In