মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ভূমি সেবা ২০২৬ উপলক্ষ্যে র্যালি ও শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষ্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক র্যালি শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌরসভা অডিটরিয়মে গিয়ে শেষ হয়। পরে অডিটরিয়মে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাবরেজিস্টার মো. নজরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।









