• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

এই বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে শুরু হবে বগা সেতুর কাজ: সেতু মন্ত্রী

notesofatik by notesofatik
May 19, 2026
in দুমকি, পটুয়াখালী, বাউফল
0
এই বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে শুরু হবে বগা সেতুর কাজ: সেতু মন্ত্রী
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘‘বড় ব্যত্যয় না হলে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে এই সেতুর (৯ম বাংলাদেশ-চীন মৈত্রী বগা সেতু) কাজ শুরু করতে পারবো। এটা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন যে প্রকল্প আছে তার অংশ। আমি আশা করছি এই সেতুটি বাস্তবায়ন আপনারা দেখতে চলেছেন।’’

‎মঙ্গলবার (১৯ মে) পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ‘৯ম বাংলাদেশ-চীন মৈত্রী বগা সেতু’র সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন শেষে চরগরবদি ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

‎তিনি বলেন, ‘‘আবিরাকে কেন্দ্র করে আমার এখানে আসা। আমি প্রথমেই বলেছি যে, এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ। বর্তমান জননেতা তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচিত সরকারটি আছে, আপনারা ভোট দিয়ে যাদের গ্রুপ মেজরিটি দিয়েছেন, তারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে জনস্বার্থ বিবেচনা করে অবকাঠামোর একটা ব্যাপক উন্নয়নের কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এবং সেই কর্মযজ্ঞের অংশ হিসেবে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা মহাসড়ক- সেগুলো বাস্তবায়ন হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, প্রশস্তকরণ চলছে। এট দা সেম টাইম- যেখানে সেতুর প্রয়োজন সেই প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি।’’

‎মন্ত্রী বলেন, ‘‘এই সেতুটি দীর্ঘদিন স্থবির অবস্থায় ছিলো। কোনো অগ্রগতি নাই, বাস্তবায়নের কোনো কোনো চেষ্টা নাই, বাকি- জনদুর্ভোগ সৃষ্টি করছে, মেম্বার অফ পার্লামেন্টদের দাবি আছে, আপনাদেরও প্রত্যাশা রয়েছে। এই সবকিছুর সমন্বয় করবার দ্বায়িত্ব সরকারের আছে, কিন্তু এই দ্বায়িত্বটা আরো বেগ পেয়েছে, আবিরা যখন একাত্তর টিভিতে এক সাক্ষাৎকারে বলেছে তার ভাষায় ‘বগা সেতু আমি চাই, এই এলাকার মানুষের জন্য’। প্রাইম মিনিস্টার এই ভিডিওটি দেখেছেন, আমাকে সেন্ড করেছেন, দ্রুত করণীয় নির্ধারণ করতে বলেছেন।’’

‎এর আগে বিএনপি-জামায়াত সমর্থকদের মুখোমুখি হয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

‎দুপুর ১টার দিকে সেতুমন্ত্রী বগা ফেরিঘাটে পৌঁছান। সেখান থেকে নদীর পূর্বপাড়ে জামায়াত সমর্থিত স্থানীয় সংসদ ড. শফিকুল ইসলাম মাসুদের আয়োজিত এক সভায় যোগ দিতে ফেরিতে ওঠেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎মন্ত্রী পূর্বপাড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সভাস্থলে মন্ত্রীর যাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ হয়ে পড়েন সেতুমন্ত্রী।

‎প্রায় পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেতুমন্ত্রী একই ফেরিতে পশ্চিমপাড়ে ফিরে আসেন। এরপর গাড়িবহর নিয়ে রওনা করে চরগরবদি ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের আয়োজিত সভায় বক্তব্য রাখেন তিনি।

‎এসময় পটুয়াখালী-১ আসনের এমপি আলতাফ হোসেন চৌধুরী ও সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।

‎জামায়াত সমর্থিতরা জানান, জামায়াত আয়োজিত সভায় মন্ত্রীকে অংশ নিতে না দিতেই পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

‎এদিকে বিএনপি সমর্থিতরা বলেন, সভাস্থলের ব্যানারে আমাদের প্রধানমন্ত্রীর ছবি না থাকায় আমরা চাইনি যে মন্ত্রী মহোদয় সেই মঞ্চে উঠুক।

আরও পড়ুন

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
1
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
6
দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
17
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
13
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
Next Post
মির্জাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In