• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

নৌকাই ভরসা, তবু পৌঁছানো হয় না হাসপাতালে!

notesofatik by notesofatik
May 10, 2026
in পটুয়াখালী, বাউফল
0
নৌকাই ভরসা, তবু পৌঁছানো হয় না হাসপাতালে!
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নদী পেরোলেই শহর, কিন্তু চিকিৎসাসেবা যেন বহু দূরের বাস্তবতা। পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চন্দ্রদ্বীপ ইউনিয়নে অসুস্থতা মানেই অনিশ্চয়তা, আর অনেক ক্ষেত্রে মৃত্যুঝুঁকি। তেঁতুলিয়া নদীবেষ্টিত এই জনপদের প্রায় ৩০ হাজার মানুষ আজও ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট, চর রায়সাহেব, চর মিয়াযান, মধ্য মিয়াযান, চর দিয়ারা, চর কচুয়া, চর ওয়াডেল, চর নিমদি, চর ফ্যাডা রওশন, চর আলগী ও ভাড়ানীরচরসহ ১১টি গ্রামে বসবাসকারী মানুষের প্রধান জীবিকা কৃষি ও মাছধরা। কিন্তু শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্যসেবার দিক থেকে ইউনিয়নটি দীর্ঘদিন ধরেই অবহেলিত।

আরো পড়ুন

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এ এলাকায় পৌঁছানোর একমাত্র মাধ্যম ইঞ্জিনচালিত নৌকা। স্বাভাবিক সময়েই যাতায়াত কষ্টকর, আর জরুরি মুহূর্তে তা হয়ে ওঠে জীবন-মৃত্যুর লড়াই। প্রসূতি মা, স্ট্রোক কিংবা হৃদরোগে আক্রান্ত রোগীদের উত্তাল নদী পাড়ি দিয়ে হাসপাতালে নিতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই নিভে যায় প্রাণ।

স্থানীয়দের দাবি, চিকিৎসা সংকটের কারণে প্রতি বছর গড়ে ৫ থেকে ৭ জন মানুষের মৃত্যু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যদিও এসব মৃত্যুর নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সরকারি নীতিমালায় একটি ইউনিয়নে একাধিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকার কথা থাকলেও চন্দ্রদ্বীপে রয়েছে মাত্র একটি কমিউনিটি ক্লিনিক। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ওই ক্লিনিকটিও বর্তমানে জরাজীর্ণ ও জনবল সংকটে কার্যত অচল হয়ে পড়েছে। ক্লিনিকে একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ছাড়া অন্য কোনো কর্মী নেই। কয়েক মাস ধরে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ থাকায় প্রাথমিক চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে।

চর ওয়াডেল গ্রামের বাসিন্দা নুরজাহান বেগম (৭৫) বলেন, “অনেকবার দেখছি, রোগীকে সময়মতো হাসপাতালে নিতে না পারায় মাঝ নদীতেই মৃত্যু হয়েছে।” স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সোহাগ বলেন, “এখানে অসুস্থ হওয়া মানেই মৃত্যুঝুঁকি। চিকিৎসা না পেয়ে মানুষের মৃত্যু এখন প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।”

অনুসন্ধানে জানা গেছে, গত পাঁচ বছরে প্রসবকালীন জটিলতা, দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অন্তত ৩০ থেকে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নবজাতকও রয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ক্ষেত্রেও সময়মতো চিকিৎসা না পাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, এই ইউনিয়নে জরুরি ভিত্তিতে আরও দুটি কমিউনিটি ক্লিনিক, একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ১০ শয্যার হাসপাতাল এবং একটি ওয়াটার অ্যাম্বুলেন্স প্রয়োজন। জনবল সংকটের কারণে টিকাদান কার্যক্রমসহ বিভিন্ন স্বাস্থ্যসেবাও ব্যাহত হচ্ছে।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বসার মৃধা জানান, নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন ও দ্রুতগতির নৌযান চালুর দাবিতে একাধিকবার আবেদন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রউফ বলেন, “পুরো ইউনিয়নে মাত্র একটি ক্লিনিক থাকা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ জানান, নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, জনবল নিয়োগ এবং ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, দুর্গম এলাকায় ভাসমান হাসপাতাল সেবা চালু থাকলেও নিয়মিত ওষুধ সরবরাহ ও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।

তেঁতুলিয়া নদীঘেরা এই জনপদের মানুষের প্রশ্ন—স্বাধীনতার এত বছর পরও ৩০ হাজার মানুষের একটি ইউনিয়নে কেন নিশ্চিত হয়নি ন্যূনতম স্বাস্থ্যসেবা?। নদী পেরোলেই যেখানে শহর, সেখানে চিকিৎসা কি এখনো ভাগ্যের ওপরই নির্ভর করবে?।

আরও পড়ুন

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
4
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
7
দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
18
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
13
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
Next Post
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কাউখালী উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত, আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কাউখালী উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত, আংশিক কমিটি ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In