মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের একমাত্র পত্রিকা এজেন্সি” খান নিউজ এজেন্সি ” মালিক মোঃ আলাতাফ হোসেন খান(৬৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ মে শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরস্থ সুবিদখালী কোর্ট সংলগ্ন তার ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে একটি মোটরসাইকেলর ধাক্কায় গুরুত্বর আহত হন। এতে তার ডান পা ও ডান হাত ভেঙে গেছে। এখন পর্যন্ত প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে। আরো একমাস চিকিৎসা নিতে হবে। তাই চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এ ঘটনার পর থেকে মির্জাগঞ্জে পত্রিকা সরবরাহ বন্ধ রয়েছে।
খান নিউজ এজেন্সির মালিক মোঃ আলাতাফ হোসেন খান বলেন,মির্জাগঞ্জের সুবিদখালীতে দীর্ঘ ৩৫ বছর ধরে পত্রিকার এজেন্সি ব্যবসা করে আসছি। এজেন্সি ব্যবসা করতে গিয়ে নানা সময়ে লোকসানে পরতে হয়েছে। তবুও এ ব্যবসাটাকে ধরে রেখিছি।
গত ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে সড়ক নামলে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল আমাকে ধাক্কা দিলে আমি ছিটকে পরি।
স্থানীয়া আমাকে গুরুতর আহত অবস্থায় মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এতে আমার ডান পা ও ডান হাত ভেঙে যায় এবং শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকায় প্রেরণ করেন।
কোন উপায় না পেয়ে ঢাকার নিউ ঢাকা ক্লিনিকে ভর্তি হই এবং হাত ও পায়ের অপারেশন শেষে এখন এক আত্মীয় বাসায় বসে চিকিৎসা নিচ্ছি। প্রতি সপ্তাহে হাত ও পায়ের ড্রেসিং করতে হয়। আরো একমাস চিকিৎসা নিতে হবে,ভালো না হলে সময়ে আরো বাড়তে পারে বলে জানান চিকিৎসক। সুস্থ হয়ে এসে মোটরসাইকেল চালকের বিরুদ্ধে অভিযোগ দায়রে করবো।
তিনি আরো বলেন,পত্রিকার এক সময়ে জৌলুষ ছিলো, ব্যবসাও করেছি। এখন প্রত্রিকা বাজারে কম চলে। সকল নিউজ মোবাইলে পাওয়া যায়। তাই পত্রিকার কদর অনেকটা কমে গেছে। এখন আর এজেন্সি ব্যবসায় টিকে থাকতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও বৃদ্ধ বয়সেও ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। তার উপর এই দুর্ঘটনা। ধারদেনা করে প্রায় দুই লক্ষ টাকার মতো খরচ করেছি। এখন চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন। তাহলে হয় তো কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবোব এবং ব্যবসাটা করতে পারবো। তাই পত্রিকার মালিক কিংবা হৃদয়বানদের কাছে সহযোগীতা কামনা করেন।
যোগাযােগে খান নিউজ এজেন্সি মালিক মোঃ আলাতাফ হোসেন খানের মোবাইল নাম্বার-01715-371921.








