• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে পুলিশের নারী কনেস্টবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

notesofatik by notesofatik
May 2, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় ভাড়া বাসা থেকে পুলিশের নারী কনেস্টবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
0
SHARES
114
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের নারী কনেস্টবলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুই সন্তানের জননী এই হতভাগীর নাম মেহেরুন্নেছা উর্মি (২৭)।

শনিবার ভোররাতে কলাপাড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে উর্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল মেহেরুন্নেছা উর্মি ২০২৫ সালের ১২ মে কলাপাড়া থানায় যোগদান করেন। তাঁদের চার বছর বয়সী ফারিস্তা ও দেড় বছর বয়সী ফারদিন নামের দুই সন্তান রয়েছে। কলাপাড়া শহর লাগোয়া আমিরুল ইসলামের বহুতল ভবনের তিন তলার একটি কক্ষে তারা ভাড়া থাকতেন।

মৃত মেহেরুন্নেছা উর্মির স্বামী পুলিশের চাকরিচ্যুত সদস্য মহ্বিুর রহমান বাপ্পীও এ সময় বাসায় ছিলেন। তার বাড়ি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামে। আর মেহেরুন্নেছার বাড়ি আমতলী পৌরশহরে। তার বাবার নাম শাহজাহান মিয়া।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্বামী বাপ্পীর দাবি পারিবারিক বিষয় নিয়ে প্রতিদিনের মতো কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে ডাইনিং রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে গলায় ফাঁস দিয়ে উর্মি আত্মহত্যা করেন। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে এ ঘটনা জানায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম আরো জানান, উর্মির মা খাদিজা বেগম, স্বামী মহিবুর রহমান বাপ্পীকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে আলাপ আলোচনা করে মৃতের কারণ নিশ্চিত হয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে পারিবারিক কলহের জের ধরে এই আত্মহননের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
4
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
4
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
10
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
7
Next Post
কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন ঠেকাতে ১,৭১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন ঠেকাতে ১,৭১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In