পটুয়াখালী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মরহুম অ্যাডভোকেট মো. সোহরাব হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৈয়দ রুমি, যুবদলের সাবেক সভাপতি তৌফিক আলী খান কবির, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট আলামিন সুজন, মিজানুর রহমান ও মো. আলমগীর হোসেন বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে আতিকুর রহমান সালমান, মেয়ের জামাতা তানভির ইসলাম নাঈম ও ছোট ছেলে মো. সুফিয়ান।
দোয়া পরিচালনা করেন বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ এবং মুসলিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাদের। এ সময় মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, পেশাদারত্ব ও সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন। দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে তিনি জেলার গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
অনুষ্ঠান শেষে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং সবার কাছে মরহুমের জন্য দোয়া চাওয়া হয়।








