• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বরাদ্দ সংকটে একমাস ধরে বন্ধ আমতলীর কৃষি রেডিও

notesofatik by notesofatik
May 2, 2026
in সারাদেশ
0
বরাদ্দ সংকটে একমাস ধরে বন্ধ আমতলীর কৃষি রেডিও
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী: বরাদ্দসংকট ও বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে গত এক মাস ধরে বন্ধ রয়েছে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮ এফএম। এতে উপকূলীয় ৫টি উপজেলার প্রায় ৫ লাখ মানুষ জরুরি তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আবহাওয়া ও কৃষিবিষয়ক নির্ভরযোগ্য তথ্যের অভাবে চরম ক্ষোভ ও উদ্বেগের মধ্যে রয়েছেন স্থানীয় কৃষক ও জেলেরা। কর্তৃপক্ষ দ্রুত চালুর আশ্বাস দিলেও এখনো অনিশ্চয়তায় উপকূলীয় এই নির্ভরযোগ্য গণমাধ্যমটি।

আরো পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

গত ১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিসের খামারবাড়ীর পরিচালক মো. মশীহুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কৃষি রেডিও ৯৮.৮ এফএম’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে গত এক মাস পর্যন্ত (অদ্যবদি) রেডিওটির সম্প্রচার বন্ধ রয়েছে।

কৃষি তথ্য সার্ভিস জানা গেছে, ২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি পুরাতন ভবনে কৃষি রেডিও ৯৮.৮ এফএম’র সম্প্রচার কার্যক্রম শুরু হয়। অল্প সময়ের মধ্যেই রেডিওটি উপকূলীয় মানুষের নির্ভরতার অন্যতম মাধ্যম হয়ে ওঠে। বরগুনা ও পটুয়াখালী জেলার বিস্তীর্ণ এলাকার কৃষক ও জেলেরা এই রেডিওর মাধ্যমে নিয়মিত আবহাওয়া পূর্বাভাস, কৃষি পরামর্শসহ সচেতনতামূলক তথ্য পেতেন।

উপকূলীয় এলাকায় কৃষি রেডিওটির প্রয়োজনীয়তা উপলব্দি করে সরকারি উদ্যোগে রেডিওর সম্প্রসারণে নিজস্ব জমিতে একটি আধুনিক দ্বিতল ভবন নির্মাণকাজ শুরু করে তা ২০২৩ সালে শেষ হয়। বর্তমানে ওই নতুন ভবন থেকেই চলছে রেডিওটির সম্প্রচার কার্যক্রম। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাস থেকে বরাদ্দ জটিলতা ও কর্তৃপক্ষের অবহেলায় রেডিওটির সম্প্রচার কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। এরপরেও সীমিত পরিসরে রেডিওটির সম্প্রচার কার্যক্রম চলছিল। কিন্তু হঠাৎ করেই গত এক মাস পূর্বে রেডিওটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

রেডিওটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক ও জেলেরা। তারা জানান, কৃষি রেডিওটি বন্ধ থাকায় নির্ভরযোগ্য আবহাওয়া পূর্বাভাস না পাওয়ায় কৃষিকাজ ও মাছ ধরায় তাদের ঝুঁকি বেড়েছে।

কৃষক শাহআলম বলেন, কৃষি রেডিওটি ছিল আমাদের তথ্যের প্রধান ভরসা। এটি বন্ধ থাকায় আমরা চরম সমস্যায় পড়েছি।

শ্রোতা কামাল হোসেন বলেন, মোবাইলে আমতলী কৃষি রেডিও এফএম ৯৮.৮ এর সম্প্রচারিত অনুষ্ঠানমালা নিয়মিত শুনতাম। গত একমাস ধরে কিছুই শুনতে পাচ্ছি না।

কৃষক সিদ্দিক বলেন, কৃষি রেডিওর তথ্য শুনে জমিতে ফসল চাষ করতাম। এখন সেটি বন্ধ থাকায় সিদ্ধান্ত নিতে এখন ইউনিয়নের ব্লগ সুপারভাইজার অথবা কৃষি অফিসে যাওয়া লাগতেছে।

তালতলীর জেলে রফিক বলেন, এখন কালবৈশাখীর সিজন। আগে কৃষি রেডিওতে আবহাওয়ার খবরা-খবর জেনে সাগরে মাছ ধরতে যেতাম। এখন রেডিও বন্ধ থাকায় ঝুঁকি নিয়েই সাগরে যেতে হচ্ছে।

আমতলী কৃষি রেডিও ৯৮.৮ এফএম’র স্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা ব্যবস্থাপক শেখ হাবিবুর রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ কৃষি রেডিওর সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, কৃষি রেডিওটি দ্রুত চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কৃষি তথ্য সার্ভিসের উপ- পরিচালক ফেরদৌসী ইয়াসমিন মুঠোফোনে বলেন, অর্থনৈতিক সংকটের কারণে আপাতত কৃষি রেডিওটির সম্প্রচার বন্ধ রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পুনঃরায় আবার চালু করা হবে।

কৃষি রেডিও ৯৮.৮ এফএম’র পরিচালক মো. মশীহুর রহমান বলেন, কৃষি রেডিওর সম্প্রচার কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
6
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি
সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

August 29, 2026
5
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
6
Next Post
কলাপাড়ায় ভাড়া বাসা থেকে পুলিশের নারী কনেস্টবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে পুলিশের নারী কনস্টেবলসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In