• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় জেলে তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ, প্রতিবন্ধীসহ শতাধিক প্রকৃত জেলে চাল থেকে বঞ্চিত

notesofatik by notesofatik
April 21, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় জেলে তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ, প্রতিবন্ধীসহ শতাধিক প্রকৃত জেলে চাল থেকে বঞ্চিত
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের সহায়তায় চাল বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত অসহায় ও প্রতিবন্ধী জেলেদের একটি বড় অংশ এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে, সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জীবিকা সংকটে পড়া জেলেদের সহায়তায় সোমবার (২১ এপ্রিল) কুয়াকাটা পৌরসভা এলাকায় চাল বিতরণ করা হয়। তবে বিতরণের আগেই জেলে তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ ওঠে, যা পরবর্তীতে বাস্তব চিত্রে প্রতিফলিত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

আরো পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

তালিকাভুক্ত একাধিক জেলের অভিযোগ, প্রকৃত জেলেদের বাদ দিয়ে অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের জেলে পরিচয়ে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রকৃত দরিদ্র, অসচ্ছল ও প্রতিবন্ধী জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। অনেকেই সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়েও চাল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, এলাকায় মোট ১,১০২ জন তালিকাভুক্ত কার্ডধারী জেলে থাকলেও বরাদ্দ আসে ৮৫০ জনের জন্য। প্রত্যেককে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়। ফলে স্বাভাবিকভাবেই ২৫২ জন জেলে এ সহায়তা থেকে বাদ পড়েন। তবে স্থানীয়দের দাবি, বাদ পড়াদের মধ্যে প্রকৃত দরিদ্র ও প্রতিবন্ধী জেলের সংখ্যাই বেশি।

২নং ওয়ার্ডের প্রতিবন্ধী জেলে আবুল কাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি ৩৫ বছর ধরে গভীর সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি। কিন্তু এবার আমাকে কোনো চাল দেওয়া হয়নি। পরিবার নিয়ে অনাহারে দিন কাটাতে হচ্ছে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

একই অভিযোগ করেন কচ্ছপখালী এলাকার ৫নং ওয়ার্ডের জেলে রাসেল। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে মাছ ধরে সংসার চালালেও এবার তালিকা থেকে বাদ পড়েছি। অথচ অনেক অজেলে লোক চাল পেয়েছে।”

এদিকে অভিযোগ উঠেছে, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে জেলে বাছাই প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি কাজ করেছে। দরিদ্রদের অগ্রাধিকার দেওয়ার সরকারি নির্দেশনা উপেক্ষিত হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “তালিকায় ১,১০২ জন জেলে থাকলেও বরাদ্দ এসেছে ৮৫০ জনের জন্য। বরাদ্দ সীমিত থাকায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী বরাদ্দ এলে বঞ্চিতদের মধ্যে বিতরণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আরও পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
6
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
5
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
10
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
7
Next Post
কুয়াকাটায় ৫০ কোটি টাকা মূল্যের ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন

কুয়াকাটায় ৫০ কোটি টাকা মূল্যের ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In