• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

রাঙ্গাবালীতে জেলেদের চাল নিয়ে চালবাজি; অনিয়মের অভিযোগ

notesofatik by notesofatik
April 11, 2026
in পটুয়াখালী, রাঙ্গাবালী
0
রাঙ্গাবালীতে জেলেদের চাল নিয়ে চালবাজি; অনিয়মের অভিযোগ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মু. খালিদ হোসেন মিলটন: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে মৎস্যজীবী জেলেদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত মৎস্য চাল বিতরণ নিয়ে চলছে চালবাজি। অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিপ্লব মিয়া ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহউদ্দিন এর বিরুদ্ধে।

গত ৫ এপ্রিল রবিবার অনুসন্ধান করে মৎস্য অফিস সূত্রে জানা যায় ১০৮১ জন জেলের নামের তালিকা হয়। এখানে প্রতি মাসে ৪০ কেজি হারে ২ মাসের ৮০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। কিন্তু ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মিলে এই চাল নিয়ে অর্থ বাণিজ্যের মাধ্যমে নামে বেনামে তালিকা করে ২১৬২ জনকে ৪০ কেজি করে চাল বিতরণ করেন যা সম্পূর্ণ অনিয়ম ও দূর্নীতি, এ নিয়ে জনমনে চাপা ক্ষোভ। এই চাল বিতরণ কালে প্রতি জেলেদের কাছ থেকে ১০০ টাকা করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী জেলেরা।

আরো পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

এ নিয়ে স্থানীয় জেলেদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। চাল সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হয় এবং অর্থ না দিলে তালিকায় নাম থাকলেও চাল দেয়া হয়না। অভিযোগ রয়েছে কয়েকজন নিবন্ধিত জেলের থেকে ১০০ টাকা করে নিয়েও চাল দেয়া হয়নি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জেলে জানান সংরক্ষিত ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মোসাঃ আসমা বেগম এর স্বামী মোঃ বাবুল মিয়া চাল বিতরণ খরচ বাবদ ১০০ টাকা সংগ্রহ করেন।

এছাড়াও ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পারভিন বেগম ও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের হেলাল খান সহ অন্য ওয়ার্ড থেকেও একই ভাবে টাকা সংগ্রহ করার অভিযোগ পাওয়া যায়। তারা বলেন টাকা না দিলে জেলেদের নামের তালিকায় নাম থাকলেও চাল দেয়া হয়না। টাকা দিলেই চাল মিলে।

এই অভিযোগ বিষয়ে ইউপি সদস্য আসমা বেগমের স্বামী মোঃ বাবুল মিয়াকে মুঠোফোনে কল দেয়া হলে তিনি জানান,”চাল বিতরণের খরচ বাবদ টাকা নেয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন হাওলাদার এর নির্দেশনায় টাকা নেয়া হয়েছে।”

এ বিষয়ে নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন হাওলাদার বলেন, “জেলেদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল উপজেলা থেকে ট্রলার যোগে আনতে অনেক খরচ হয়। সরকারি ভাবে যে টাকা বরাদ্দ দেয় হয় তা দিয়ে খরচ সমন্বয় করা সম্ভব না হওয়ায় ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে জেলেদের কাছ থেকে ১০০ টাকা নেয়ার সিদ্ধান্ত হয়।”

তবে এই বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ বিপ্লব মিয়ার কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। বলেন এ ধরনের অভিযোগ মিথ্যা ও বানোয়াট টাকা তোলার বিষয়ে তিনি কিছুই জানেনা। জনসাধারণের মনে প্রশ্ন তা হলে কি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্য এর স্বামী মোঃ বাবুল মিয়া, চেয়ারম্যান মোঃ বিপ্লব মিয়ার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন? এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আল আমিন মিয়া বলেন, “এই অর্থ বানিজ্যের প্রতিবাদ জানাচ্ছি। গরীবের কাছ থেকে টাকা নেয়া ঠিক হয়নি। এই অর্থ প্যানেল ২ মেম্বার বিপ্লব মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নির্দেশনায়ই হয়েছে।”

এ বিষয়টি নিয়ে মৎস্য চাল বিতরণ কালে ট্যাগ অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মামুন খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “সকাল ৮ টায় রওনা দিয়ে এখানে এসেছি কিছুক্ষণ আগে। তখন ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ আল আমিন মিয়া (মেম্বার) ১০০ টাকা করে নেয়ার বিষয়ে জানান।

এ বিষয়ে তাকে লিখিত ভাবে নাম উল্লেখ করে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫
দশমিনা

দশমিনায় কশোরগ্যাং এর হামলায় ২ জন আহত, আটক ৫

September 4, 2026
2
কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪
কলাপাড়া

কলাপাড়ায় দুই অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

September 4, 2026
2
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ
গলাচিপা

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

September 4, 2026
4
তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি
পটুয়াখালী

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

September 4, 2026
8
জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
8
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
7
Next Post
দশমিনায় আম কুড়াতে গেলে দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত

দশমিনায় আম কুড়াতে গেলে দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In