“মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ,সবার আগে বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে উপজেলা পর্যায়ে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর সদর উপজেলার ১৮টি কলেজ,স্কুল এবং মাদ্রাসার শিক্ষাক ও শিক্ষার্থীদের নিয়ে এই প্রোগাম অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১২জুন বেলা ১১টায় সদর উপজেলা বাধঁনহারা হলরুমে এডুকেশন এক্সিলেন্স সার্পোট স্কিম (ঊঊঝঝ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ,ঢাকা এর আয়োজনে সদর উপজেলা মাধমিক অফিস এর একাডেমিক সুপার ভাইজার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত এর সভাপতিত্বে প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ তারেক হাওলাদার, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান।
প্রোগ্রামে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক অহিদুজ্জামান মামুন হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শবনম মুস্তরী, ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক সাদিকুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির আইমান নিগার হেভেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেনির সুবাইতা প্রমুখ। প্রোগ্রেমে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন।
শেষে অতিথিবৃন্দ পটুয়াখালীর সদর উপজেলার ১৮টি কলেজ,স্কুল এবং মাদ্রাসার শিক্ষাক ও শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন।আগামি ১৪জুন স্থানীয় ব্যয়ামাগারে জেলা পর্যায়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।









