• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, May 31, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় মাদ্রাসার নিয়োগ বাণিজ্য বৈধ করতে গোপনে ম্যানেজিং কমিটি গঠন

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
April 7, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় মাদ্রাসার নিয়োগ বাণিজ্য বৈধ করতে গোপনে ম্যানেজিং কমিটি গঠন
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় শূন্য পদে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে একটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি অতি গোপনে গঠন করার অভিযোগ উঠেছে। উপজেলার ডালবুগঞ্জ নুরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নীতিমালা অনুসরণ না করেই এই কমিটি গঠন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এমন কি ওই মাদরাসার তিনটি শূন্য পদে নিয়োগ দিতে ৩০ লাখ টাকা গ্রহণ করে তা বৈধ করতেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে সুপার আবদুল আউয়ালের বিরুদ্ধে।

আরো পড়ুন

নিখোঁজের ৭ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় পরিত্যাক্ত কচুরির খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

রাঙ্গাবালীতে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়ল খালে, এক পথচারী আহত

এনিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতার ছেলে কে এম মনিরুজ্জামান।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে জানা যায়, এমপিও ভুক্ত নুরপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল আউয়াল শূন্য পদে নিয়োগ বাণিজ্য করতে ৩০ লাখ টাকা গ্রহণ করেছেন। আর তাই অনিয়মের মধ্য দিয়ে রেজুলেশনে তফসিল দেখিয়ে অতি গোপনীয়ভাবে ম্যানেজিং কমিটি গঠন করেছেন তিনি। এবং বিষয়টি ঢাকার একটি অপরিচিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গোপন রাখা হয়।

মনিরুজ্জামান অভিযোগে উল্লেখ করেছেন, তার নিজ বাড়ির প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতার ছেলে হিসেবে অভিভাবক ও প্রতিষ্ঠানের কিছু শিক্ষক ভারপ্রাপ্ত সুপারের অনিয়ম দুর্নীতির বিষয়টি তাকে অবহিত করেন। এ বিষয়ে জানতে সুপার আউয়ালকে একাধিকবার ফোন করেছেন। কিন্তু কোন সদুত্তর না দিয়ে প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দেন। এমনকি মাসে মাত্র একদিন মাদরাসায় এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান তিনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এছাড়া তার বিষয়ে কেউ মুখ খুললে তাকে দেখে নেয়ার হুমকি প্রদানের অভিযোগও উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয় জ্যেষ্ঠ শিক্ষক পাঠদানে না আসায় অন্যান্য শিক্ষকরা প্রতিদিন দুপুরের মধ্যে ক্লাস ছুটি দিয়ে বাড়ি চলে যান। ফলে দিন দিন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে।

নুরপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে কে এম মনিরুজ্জামান জানান, ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে শূন্য পদে নিয়োগ দিতে সুপার আউয়াল ৩০ লাখ টাকা নিয়েছেন। এখন ওই টাকা বৈধ করতে গোপনীয়ভাবে বন্ধের মধ্যে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করেছেন। তাই এর প্রতিকার চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

নুরপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল আউয়াল বলেন, আমি কোন অনিয়ম দুর্নীতি করিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুসারে সবকিছু করা হয়েছে। মাদরাসায় দীর্ঘদিন ধরে শিক্ষক এবং ক্লার্ক পদ শুন্য থাকায় নিয়োগের বিষয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আমি কোন টাকা নেইনি। অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

কলাপাড়া উজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন খাঁন গণমাধ্যম কে বলেন, আমার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

নিখোঁজের ৭ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় পরিত্যাক্ত কচুরির খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
দশমিনা

নিখোঁজের ৭ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় পরিত্যাক্ত কচুরির খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

May 31, 2026
3
রাঙ্গাবালীতে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়ল খালে, এক পথচারী আহত
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়ল খালে, এক পথচারী আহত

May 31, 2026
2
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মির্জাগঞ্জে দুঃস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ
পটুয়াখালী

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মির্জাগঞ্জে দুঃস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

May 31, 2026
8
কুয়াকাটায় পর্যটকের ভিড় বেড়েছে
কলাপাড়া

কুয়াকাটায় পর্যটকের ভিড় বেড়েছে

May 31, 2026
2
দশমিনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংবাদকর্মীর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
দশমিনা

দশমিনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংবাদকর্মীর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

May 31, 2026
8
কলাপাড়ায় এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য তিনজন আটক
কলাপাড়া

কলাপাড়ায় এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য তিনজন আটক

May 31, 2026
2
Next Post
ইকো-ইউএসএ’র উদ্যোগে পটুয়াখালীতে বৃত্তি পেল ৯৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

ইকো-ইউএসএ'র উদ্যোগে পটুয়াখালীতে বৃত্তি পেল ৯৬ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
22
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In