• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী বাউফল

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাউফল উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

notesofatik by notesofatik
March 26, 2026
in বাউফল
0
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বাউফল উপজেলা জামায়াতের সংবাদ সম্মেলন

Oplus_131072

0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার অভিযোগ তুলে প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে তিনটায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির উপজেলা সেক্রেটারি মো. খালিদুর রহমান।

আরো পড়ুন

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে ছাত্র দলের সংবর্ধনা

বাউফলে সাংবাদিকের ভিডিও নকল ও কপিরাইট স্ট্রাইক: শাইখ সিরাজকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ

লিখিত বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাউফল পাবলিক মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেসহ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতিনিধি এবং উপজেলা জামায়াত নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা প্রশাসনের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ে স্ব-স্ব আসনে উপস্থিত হন।

তিনি অভিযোগ করেন, সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে বিএনপির পরাজিত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম তালুকদার তার সমর্থকসহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে থাকা ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী দলীয় স্লোগান দিতে দিতে আসনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন এবং জামায়াত নেতাদের আসন ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে অশালীন আচরণ ও গালাগালিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে জামায়াতের কয়েকজন নেতা-কর্মী আহত হন বলে দাবি করা হয়। তাদের মধ্যে কালাইয়া ইউনিয়নের দায়িত্বশীল ও জামায়াতের রোকন অহিদুজ্জামান মারধরের শিকার হন বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলার ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বক্তারা দাবি করেন, সংশ্লিষ্ট প্রার্থী তার সমর্থকদের নিয়ন্ত্রণে কোনো ভূমিকা না রাখায় এ ঘটনার পেছনে তার নীরব সমর্থন ছিল বলে প্রতীয়মান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন এবং হামলাকারীদের নিবৃত করতে বেগ পেতে হয়। হামলাকারীদের কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাউফলের জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের প্রতিনিধিদের ওপর এ ধরনের হামলা অনভিপ্রেত এবং স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক। তারা দাবি করেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণ তা প্রতিহত করবে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনাটির ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সাবেক শিবির সভাপতি মাহফুজুর রহমান, বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদওয়ান উল্লাহ, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

আরও পড়ুন

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে ছাত্র দলের সংবর্ধনা
পটুয়াখালী

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে ছাত্র দলের সংবর্ধনা

August 22, 2026
8
বাউফলে সাংবাদিকের ভিডিও নকল ও কপিরাইট স্ট্রাইক: শাইখ সিরাজকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ
পটুয়াখালী

বাউফলে সাংবাদিকের ভিডিও নকল ও কপিরাইট স্ট্রাইক: শাইখ সিরাজকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ

August 20, 2026
15
বাউফলে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন
বাউফল

বাউফলে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

August 20, 2026
2
বাউফলে ছেঁড়া বিদ্যুতের তারে পেঁচিয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালী

বাউফলে ছেঁড়া বিদ্যুতের তারে পেঁচিয়ে যুবকের মৃত্যু

August 17, 2026
1
বাউফলে দাখিল পরীক্ষায় আবুত্বোহা মোহাম্মদ আদনানের জিপিএ-৫ অর্জন
পটুয়াখালী

বাউফলে দাখিল পরীক্ষায় আবুত্বোহা মোহাম্মদ আদনানের জিপিএ-৫ অর্জন

August 11, 2026
23
বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক
পটুয়াখালী

বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

August 10, 2026
5
Next Post
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, দ্বিতীয় দিনেও জনসমাগম

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, দ্বিতীয় দিনেও জনসমাগম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In