• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, October 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

‘খেলার মাঠে তরুণদের সম্পৃক্ত করলে সমাজ সুন্দর হবে’ — এমপি শফিকুল ইসলাম মাসুদ

গণদাবী রিপোর্ট:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 22, 2026
in পটুয়াখালী, বাউফল
0
‘খেলার মাঠে তরুণদের সম্পৃক্ত করলে সমাজ সুন্দর হবে’ — এমপি শফিকুল ইসলাম মাসুদ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, “তরুণ প্রজন্মকে নষ্ট করার যে অপপ্রয়াস রয়েছে, তা প্রতিরোধে তাদের যত বেশি খেলার মাঠে সম্পৃক্ত করা যাবে, বাউফল তত বেশি সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিক হবে। এই মাঠ থেকেই একদিন খেলোয়াড়েরা জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুতি নেবে। বাউফলের সব খেলার মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

আরো পড়ুন

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় সাংবাদিকের জমি দখলচেষ্টার অভিযোগ: প্রাণনাশের হুমকি

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় বাউফল পাবলিক মাঠে বাউফল ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ফাইনালে মুখোমুখি হয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দল ও নাজিরপুরের শহরদ্দি মৃধা বাড়ি দল।

বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ

বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে অনিয়মের অভিযোগ তুলে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা যখন একটি মিনি স্টেডিয়ামের দাবিতে মন্ত্রণালয়ে গেলাম, তখন জানতে পারলাম, বাউফলে একটি মিনি স্টেডিয়াম রয়েছে। এ-সংক্রান্ত কাগজপত্রও মন্ত্রণালয়ে আছে এবং বরাদ্দের টাকা খরচ করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সেখানে মাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে। বিগত সরকারের আমলে এভাবে বাউফলবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে আমরা মনে করি।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, সৎ ও দক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত করা গেলে এ ধরনের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করা সম্ভব। জনগণের স্বার্থে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।

উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়

বাউফলের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ইতোমধ্যে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার ও ভবন সম্প্রসারণ, মসজিদ-মন্দির নির্মাণ, নদীভাঙন রোধ এবং মাদক নির্মূলে প্রয়োজনীয় কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “বাউফলবাসী কারও কাছে মাথা নত করে নয়, মাথা উঁচু করে বাঁচতে চায়। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি সুন্দর বাউফল গড়ে তুলতে চাই।”

খেলাধুলা ও রাজনীতির মধ্যে ইতিবাচক তুলনা টেনে ড. মাসুদ বলেন, “খেলার মাঠে যেমন দুটি পক্ষ থাকে, রাজনীতির মাঠেও একাধিক পক্ষ থাকে। প্রতিপক্ষকে আঘাত করে কেউ প্রকৃত বিজয়ী হতে পারে না; বিজয় অর্জন করতে হয় কৌশল, দক্ষতা ও যোগ্যতা দিয়ে। আমরা বাউফলে গালাগালি ও আঘাতের রাজনীতির পরিবর্তে আদর্শের বিজয়ের মাধ্যমে বাউফলবাসীকে বিজয়ী করতে চাই, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ—উভয় দলকে আগাম শুভেচ্ছা জানান।

টাইব্রেকারে শহরদ্দি মৃধা বাড়ি দলের জয়

উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে পেনাল্টি শুটআউটের মাধ্যমে নাজিরপুরের শহরদ্দি মৃধা বাড়ি দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুন্তাসির মুজাহিদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, বিএনপি নেতা হাজী মাসুম বিল্লাহ পলাশসহ স্থানীয় জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

পটুয়াখালী

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 22, 2026
4
কলাপাড়ায় সাংবাদিকের জমি দখলচেষ্টার অভিযোগ: প্রাণনাশের হুমকি
কলাপাড়া

কলাপাড়ায় সাংবাদিকের জমি দখলচেষ্টার অভিযোগ: প্রাণনাশের হুমকি

October 22, 2026
8
পায়রা নদীতে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক, জাল পুড়িয়ে ধ্বংস
দুমকি

পায়রা নদীতে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ অবৈধ জাল ও নৌকা আটক, জাল পুড়িয়ে ধ্বংস

October 22, 2026
12
পটুয়াখালীতে মুফাসসিরীনের কাউন্সিল অনুষ্ঠিত: নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে মুফাসসিরীনের কাউন্সিল অনুষ্ঠিত: নতুন কমিটি ঘোষণা

October 21, 2026
16
আনিসুর রহমান আনিসের বাউফলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
পটুয়াখালী

আনিসুর রহমান আনিসের বাউফলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

October 21, 2026
12
কুয়াকাটায় জমি দখলের চেষ্টার অভিযোগ: মহিপুর থানায় লিখিত আবেদন
কলাপাড়া

কুয়াকাটায় জমি দখলের চেষ্টার অভিযোগ: মহিপুর থানায় লিখিত আবেদন

October 21, 2026
5
Next Post
বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In