• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, June 13, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home জাতীয়

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না: তথ্যমন্ত্রী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
February 21, 2026
in জাতীয়
0
স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না: তথ্যমন্ত্রী
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গণমাধ্যমকে সুস্থভাবে কাজ করতে না দিলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না, আবার জবাবদিহি ছাড়া গণমাধ্যমও স্বাধীনতার চর্চা করতে পারে না।

শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

আরো পড়ুন

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, আজ থেকে কার্যকর

জহির উদ্দিন স্বপন মনে করেন, একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশের স্বাধীন গণমাধ্যম না থাকে। আর গণমাধ্যম স্বাধীনতার চর্চা করতে পারে না যদি জবাবদিহি না থাকে। তিনি বলেন, ‘আমরা সেই কারণেই জবাবদিহি নিশ্চিত করব এবং এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা ধীরে ধীরে আমরা সম্মিলিতভাবে উন্নতির দিকে নিয়ে যাব।’

সাংবাদিকদের প্রতিশ্রুতি দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, তাঁর সরকার দেশে ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবে। এই পেশার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নিজস্ব কাঠামো ও নীতিমালার মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। এর বাইরে অন্য কোনো প্রশাসনিক বা মন্ত্রণালয়ভিত্তিক হস্তক্ষেপ হলে পেশাগত স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

আলোচনা সভায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং জাতি স্বাধীন মাতৃভূমি পেয়েছিল। মানুষের প্রত্যাশা ছিল স্বাধীনভাবে মতপ্রকাশ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন। কিন্তু ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছিল, তাদের সময়েই মানুষের মৌলিক অধিকারে বাধা সৃষ্টি হয়। সব রাজনৈতিক দল বন্ধ করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। সেই অগণতান্ত্রিক পরিবেশেরই কুফল ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, অতীতের ভুল পুনরাবৃত্তি হলে সেই সম্ভাবনাও হারিয়ে যাবে। সরকার গঠনের আগে কী করা হবে, তা ঘোষণা দেওয়া হয়েছে। তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের সময়ই ‘আই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া হবে।

নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ কারণেই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, এ মাসের মধ্যেই কার্ড বিতরণ শুরু করা যাবে। দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছাতে পারলে নারীরা পরিবারে আরও ক্ষমতায়িত হবেন।’

বক্তব্যে বেকার সমস্যা নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি মনে করেন, বেকার সমস্যা সমাধান করতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না। প্রতিবছর শিক্ষিত বেকার উৎপাদন করবে যে রাষ্ট্র ও সমাজ, সেই ব্যর্থ সমাজ কখনোই উন্নত হতে পারবে না। তাই খুব দ্রুত পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটি শিক্ষত তরুণ কর্মসংস্থানের সুযোগ পান। এ জন্য শিক্ষাব্যবস্থাকেও যুগোপযোগী করতে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘গত ১৬ বছর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যাঁরা ব্যবহৃত হয়েছেন, তাঁদের অনেকেই ইচ্ছায়-অনিচ্ছায় হয়েছেন। যাঁরা অনিচ্ছায় হয়েছেন, তাঁদের সম্মান জানাই। কিন্তু যাঁরা ইচ্ছায় হয়েছেন, তাঁদের চিহ্নিত হতে হবে।’ তিনি বলেন, ‘আমরা এই বিষয়টি স্পষ্ট ও পরিষ্কার করতে চাই যে প্রশাসনকে তাঁর স্বক্রিয়তা বজায় রাখতে হবে। আবার প্রশাসনকে যাতে কেউ ব্যবহার করতে চাইবে, তা থেকেও আমাদের (দলীয় নেতা) বিরত থাকতে হবে। এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান একেবারে পরিষ্কার।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আপনারা দীর্ঘ সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করে দলের নেতা হয়েছেন। আপনাদের মনে রাখতে হবে, একজন রাজনীতিবিদের কাছে আন্দোলন একটা পেশা হতে পারে না। একটি রাজনৈতিক ব্যবস্থা বা সমাজ বাধ্য করে আন্দোলন করতে। তাই আন্দোলন করেছি, এটা কোনো বড় কৃতিত্ব হতে পারে না। আন্দোলন করতে বাধ্য করেছে একটি সমাজ, সেই সমাজের প্রতি মানুষের যে ঘৃণা, সেই ঘৃণা যেন আমাদের ঘাড়ে না বর্তায়। ভবিষ্যতে যেন সেই আন্দোলন আমাদের বিরুদ্ধেও না হয়, এটাই কিন্তু আমাদের আগামীর রাজনীতি। তাই পুরোনো চিন্তা মগজ থেকে বাদ দিন। কোনো ধরনের অরাজনৈতিক, অশোভন, গণবিরোধী বক্তব্য, চিন্তা, আচরণকে আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দেব না।’

আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, সিভিল সার্জন এস এম মনজুর-এ-এলাহী প্রমুখ। পরে শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
জাতীয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

May 11, 2026
4
বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, আজ থেকে কার্যকর
জাতীয়

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, আজ থেকে কার্যকর

April 23, 2026
10
ডিএফপি’র আয়োজনে আঞ্চলিক পত্রিকার সম্পাদকদের নিয়ে অবহিতকরণ সভা
জাতীয়

ডিএফপি’র আয়োজনে আঞ্চলিক পত্রিকার সম্পাদকদের নিয়ে অবহিতকরণ সভা

April 20, 2026
13
১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি-বজ্রবৃষ্টি নিয়ে নতুন তথ্য
জাতীয়

১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি-বজ্রবৃষ্টি নিয়ে নতুন তথ্য

April 9, 2026
9
পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ
জাতীয়

পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ

April 9, 2026
8
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড

April 9, 2026
12
Next Post
পটুয়াখালীতে হিন্দু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে হিন্দু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
23
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In