বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে (৯ম তলা) এই সাধারণ সভা আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মীর শাহে আলম, এমপি – মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ড. রফিকুল ই মোহামেদ – সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ;
জনাব মোঃ সেলিম ফকির, এনডিসি – নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর।
আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের এমপি জনাব এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ-এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব প্রদীপ কুমার মহোত্তম, এনডিসি।
অনুষ্ঠানটিতে ব্যাংকের সার্বিক কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।









