কলাপাড়া প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি-এর কলাপাড়া উপজেলা কমিটি (২০২৫–২০২৬) গঠন করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মো. শাহ সুজা উদ্দিনকে সভাপতি এবং মো. সোহরাব হোসেন হিরনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখা সভাপতি কাজী মো. মনিরুজ্জামান ও সম্পাদক মো. আতাউল হক (আতিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়।
নতুন এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবুল বাশার, সহ-সভাপতি হয়েছেন মো. জাহিদুজ্জামান, মো. কে এম মনির, মো. আব্দুল জলিল খান, মো. মোস্তফা জামাল, মো. ইউনুস হাসান, মা মা নৈ, ইসরাত জাহান নাছিমা ও মোসা. সুরাইয়া শিল্পী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এস এম রাকিবুল আহসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আলমগীর পলাশ, মো. শাকিরুল ও মোসা. শাহিনা আক্তার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম, দফতর সম্পাদক গাজী জামাল, অর্থ বিষয়ক সম্পাদক নীল রতন হালদার, তথ্য ও প্রচার সম্পাদক মো. জুয়েল মোল্লা, কাব স্কাউট বিষয়ক সম্পাদক মো. সুমন মহিবুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক মো. নুরুল হক, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুম আকতার রোজিনা এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রাবেয়া বসরী সোনিয়া মনোনীত হয়েছেন।









