দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দুমকি উপজেলার পায়রা পয়েন্টে স্থানে নারী ও শিশু অধিকার ফোরাম দুমকি উপজেলা শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের উপদেষ্টা সুরাইয়া আক্তার চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। পটুয়াখালী-১ আসনের সার্বিক উন্নয়নে আলতাফ হোসেন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি জেসমিন জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলা মহিলা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এসময় দুমকি উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত মহিলা দলের নেত্রী ও বিপুল সংখ্যক নারী কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে নারী ভোটারদের কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে এবং ভোট রক্ষা করতে পাহারাদারের ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। জনসভাটি নারী কর্মীদের উপস্থিতিতে এক বিশাল সমাবেশে পরিণত হয়, যা নির্বাচনী এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।









