• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, August 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

হাসান মামুন ও নুরুল হক নুরকে এবার রিটার্নিং অফিসারের চিঠি

notesofatik by notesofatik
January 31, 2026
in গলাচিপা, দশমিনা, পটুয়াখালী
0
হাসান মামুন ও নুরুল হক নুরকে এবার রিটার্নিং অফিসারের চিঠি
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী প্রচারণার সময়সূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেওয়ায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে জেলা প্রশাসন। একই সময় ও স্থানে সমাবেশ ও প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের হাসান মামুন এবং বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

এ অবস্থায় আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালনের জন্য দুই প্রার্থীর নিকট শুক্রবার চিঠি দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড.শহীদ হোসেন চৌধুরী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান।

আরো পড়ুন

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পটুয়াখালী জেলার ১১৩, পটুয়াখালী-৩ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী মো. নুরুল হক ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী সফরসূচি পর্যালোচনা করে জেলা বিশেষ শাখার পুলিশ সুপার প্রতিবেদন দাখিল করেছেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ৩১ জানুয়ারি গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক) গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী (কাটাখালী বাজারের পাশে) শরীফ বাড়ী এলাকায় নুরুল হক এবং একই তারিখ সন্ধ্যা ৬টায় রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজারে হাসান মামুন, ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় গজালিয়া ইউনিয়নের আদানীবাজারে নুরুল হক এবং একই তারিখ সন্ধ্যা ৬টায় গজালিয়া ইউনিয়নের আদানীবাজার মাঠে হাসান মামুন, ৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা কলেজ মাঠে নুরুল হক এবং একই তারিখ বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা ছালেহিয়া ফাজিল মাদ্রাসা মাঠ ও কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস কালীবাড়ির মাঠে হাসান মামুন নির্বাচনী প্রচারণা ও জনসমাবেশের সূচি ঘোষণা করেছেন।

দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপি’র একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে এবং বিএনপি’র অপর অংশটি নুরুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। দুই প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের নেতাকর্মীরা প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য প্রদানের মাধ্যমে হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছেন। এতে উভয় পক্ষের নেতাকর্মী, সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ইতিমধ্যে গত ২৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টায় দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে ট্রাক ও ঘোড়া প্রতীক সমর্থকদের মধ্যে নির্বাচনী মিছিলের সময় মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় দশমিনা থানায় ২টি মামলা রুজু হয়েছে।

এছাড়াও গত ২৭ জানুয়ারি বিকেলে গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বটতলায় ট্রাক ও ঘোড়া প্রতীক সমর্থকদের মধ্যে নির্বাচনী মিছিলের সময় মারামারির ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয় এবং এ নিয়ে গলাচিপা থানায় ২টি মামলা রুজু হয়েছে।

প্রতিদ্বন্দ্বী এ দুই প্রার্থী একই তারিখে একই স্থান বা কাছাকাছি স্থানে কর্মসূচি পালন করলে তঁাদের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে অনিয়ন্ত্রিত উত্তেজনা ও সংঘর্ষের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে একই তারিখ, একই স্থান বা কাছাকাছি স্থান, একই সময় বা কাছাকাছি সময়ে কর্মসূচি পালন করতে দেয়া সমীচীন নয়। বরং ভিন্ন তারিখ ও ভিন্ন স্থানে কর্মসূচি পালনের ব্যবস্থার জন্য জেলার বিশেষ শাখার পুলিশ সুপার মতামত প্রদান করেছেন।

পরে এ ঘটনায় বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬ নম্বর বিধি প্রতিপালনের জন্য চিঠি প্রদান করেছেন। ওই বিধিতে বলা হয়েছে, প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন, তবে প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা তাতে বাঁধা প্রদান বা ভীতিসঞ্চারমূলক কিছু করতে পারবেন না। এছাড়া নির্বাচনি প্রচারণা শুরুর পূর্বে রাজনৈতিক দল বা প্রার্থী কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের নিকট নির্বাচনি প্রচারণা কর্মসূচি প্রদান করতে হবে। এছাড়া একই স্থানে একই সময়ে একাধিক দল বা প্রার্থীর কর্মসূচির ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সমন্বয় করবে।

চিঠিতে বিধিমালা যথাযথভাবে অনুসরণপূর্বক নির্বাচনি প্রচারণা ও জনসমাবেশের সূচি ঘোষণা করে সে মোতাবেক প্রচারণা চালানোর জন্য উভয় প্রার্থীকে অনুরোধ করা হয়েছে। ব্যর্থতায় সংশ্লিষ্ট বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রার্থীদের অবহিত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, আমরা নির্বাচনী সিডিউল আগে দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে একই তারিখে একই সময় দ্বন্দ্ব করার জন্য ওরা আমাদের নির্ধারিত জায়গায় ও সময় সিডিউল দিয়েছে । তারপরেও আমরা এসব এরানোর জন্য চরশিবার প্রোগ্রাম করিনি। সেখান থেকে ভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি।’

গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী নুরুল হক নূর বলেন, ‘ঘটনাক্রমে একই সময় হয়ে গেছে। প্রশাসনকে বলেছি আমরা প্রোগ্রাম এডজাস্ট করে নিতে পারি। ৩টি ইউনিয়নের প্রোগ্রামকে কেন্দ্র করে একটু সমস্যা হয়েছে। হাসান মামুনের লোকজন সব সময় হামলা করেছে।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছি। কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটাচ্ছে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি তার ব্যবস্থা নেওয়ার জন্য।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।’

 

আরও পড়ুন

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

August 8, 2026
11
ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের
গলাচিপা

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

August 8, 2026
3
চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী
পটুয়াখালী

চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী

August 8, 2026
11
কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ
কলাপাড়া

কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

August 8, 2026
9
একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
কলাপাড়া

একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

August 8, 2026
6
কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু
কলাপাড়া

কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু

August 8, 2026
18
Next Post
শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In