• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

হারিয়ে যাওয়া আড়াইহাজারের আখের গুড়ের সোনালি ঐতিহ্য ফিরে এসেছে

notesofatik by notesofatik
January 7, 2026
in সারাদেশ
0
হারিয়ে যাওয়া আড়াইহাজারের আখের গুড়ের সোনালি ঐতিহ্য ফিরে এসেছে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এস এম শাহাদাত: এক সময় আড়াইহাজার নাম বললেই চোখে ভাসত খাঁটি আখের গুড়ের কড়াই আর আগুনে জ্বলা চুলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসতেন নারায়ণগঞ্জের এই জনপদে। কিন্তু আধুনিকতার চাপে, উৎপাদন খরচ বৃদ্ধি, উন্নত বীজের সংকট ও ভেজাল গুড়ের দাপটে হারিয়ে যেতে বসেছিল শত বছরের এই ঐতিহ্য। কয়েক বছর বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে আড়াইহাজারের আখের গুড়।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর গ্রাম একসময় ছিল আখের গুড় উৎপাদনের অন্যতম কেন্দ্র। এখানকার খাঁটি গুড়ের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন জেলায়। সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে গেলেও হাল ছাড়েননি এখানকার কৃষকরা। পূর্বপুরুষের পেশা আঁকড়ে ধরে আবারও শুরু করেছেন আখ চাষ ও গুড় তৈরি।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

চলতি ২০২৪-২৫ অর্থবছরে আড়াইহাজার উপজেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এতে উৎপাদন হয়েছে প্রায় ২ হাজার ১০০ মেট্রিক টন আখ। হেক্টরপ্রতি গড় উৎপাদন প্রায় ৭০ মেট্রিক টন, যা স্থানীয় কৃষকদের জন্য নতুন আশার বার্তা নিয়ে এসেছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আখ থেকে গুড় তৈরির প্রক্রিয়াও বেশ সময়সাপেক্ষ ও শ্রমনির্ভর। প্রথমে আখ কেটে খুঁচির মাধ্যমে রস বের করা হয়। এরপর স্বাস্থ্যসম্মতভাবে রস পরিষ্কার করতে বিশেষ পদ্ধতিতে ছাঁকানো হয়। গৌর হওয়ার আগমুহূর্তে খেলা জালি দিয়ে আবারও রস পরিষ্কার করা হয়। এরপর কোচ দিয়ে বারি দিয়ে দীর্ঘ চার থেকে পাঁচ ঘণ্টা আগুনে জ্বাল দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। স্থানীয় জাত ৫২৭, ঈশ্বরদী-১৬, টেন আই, লোহাটাংসহ বিভিন্ন জাতের আখ ব্যবহার করে একেকটি কড়াইয়ে তৈরি হয় প্রায় ৫০ কেজি গুড়।

এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বড় ভূমিকা রেখেছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ খান। তিনি নিজ উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের আখের বীজ সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করেন। এতে নতুন করে আখ চাষে আগ্রহী হয়েছেন অনেক কৃষক।

কৃষকদের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে আড়াইহাজার আবারও পরিচিত হবে খাঁটি আখের গুড়ের জন্য। তারা মনে করেন, শত বছরের এই ঐতিহ্য শুধু স্থানীয় অর্থনীতিই নয়, দেশের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ।

আখ চাষীরা বলছেন, সংগ্রাম থাকলেও তারা আশাবাদী। তাদের বিশ্বাস—সময়ের সঙ্গে তাল মিলিয়ে আড়াইহাজারের আখের গুড় আবারও দেশের বাজারে নিজস্ব জায়গা করে নেবে।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
1
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post
রুফটপ সৌর প্যানেল সারাদেশে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

রুফটপ সৌর প্যানেল সারাদেশে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In